ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সুনামগঞ্জে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ৪:৫৭

করোনাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সুনামগঞ্জে ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ‍আগস্ট) দুপুরে জেলা পরিষদের উদ্যোগে শহরের লক্ষণশ্রী তেঘারিয়া ঈদগাহে খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১লিটার তেল, ২ কেজি পেঁয়াজ ও ১ কেজি আলু বিতরণ করা হয়। ‍এ সময় প্রধান অতিথি হিসেবে খাদ্রসামগ্রী তুলে দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়াম্যান আলহাজ নুরুল হুদা মুকুট। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সদর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুর রহমান, জেলা পরিষদের হিসাবরক্ষক বিমলেন্দু রায়, সিএ রিমন সরকার, ডিএমও মো. আজাদ মিয়া, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, সদর ‍উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল, আওয়ামী লীগ নেতা যথীন্দ্র মোহন তালুকদার, কপিল কৃষ্ণ তালুকদার, ছাত্রলীগ নেতা সামছুল আবেদীন রাজন, জেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী পাভেল আহমদ প্রমুখ। 

জেলা পরিষদের চেয়াম্যান আলহাজ নুরুল হুদা মুকুট বলেন, দেশে করোনা মহামারীর এই সংকটকালীন আমাদের প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনা ধৈর্যধারণ করে সীমিত সম্পদ থেকেও কর্মহীন মানুষের পাশে থেকে সব সময় সহযোগিতা করে যাচ্ছেন। আজ যে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রদান করা হচ্ছে।

তিনি আরো বলেন, দেশে যখনই যত দুর্যোগ এসেছে. বঙ্গবন্ধুকন্যা তার দক্ষতা ও বিচক্ষণতা দিয়ে দেশের আপামর জনগণের পাশে দাড়িঁয়েছেন। তিনি সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা