ইবিতে বুননের উদ্যেগে লিডারশীপ ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিল্প সংশ্লিষ্ট সৃজনশীল সংগঠন বুননের আয়োজনে ইভেন্ট ম্যানেজমেন্ট ও লিডারশীপ প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১৪০ নম্বর কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। দু'শতাধিক শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে।
বুননের সভাপতি নাহিদুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এলিশিয়ান ইভেন্ট কোম্পানির সিইও আসাদ উল্লাহ বাবু এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন বিভাগের এসিস্ট্যান্ট ডিরেক্টর ফয়জুল্লাহ ওয়াসিফ। এছাড়াও উপস্থিত ছিলেন বুননের উপদেষ্টা ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক হেলাল উদ্দিন ও বিশেষ অতিথি একই বিভাগের অধ্যাপক আব্দুর রাজ্জাক।কর্মশালায় ইভেন্ট ম্যানেজমেন্টের প্রশিক্ষক আসাদুল্লাহ বাবু ডেকোরেশন ও অনুষ্ঠান পরিচালনার জন্য সামগ্রিক বিষয় এবং শওকত হোসাইন শাওন ইভেন্ট ম্যানেজমেন্ট এর উপর ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করে। পরে নেতৃত্বের দক্ষতা অর্জনের প্রক্রিয়া ও পদক্ষেপ নিয়ে আলোচনা করে ফয়জুল্লাহ ওয়াসিফ।
এসময় বুননের সভাপতি নাহিদুর রহমান বলেন, বুনন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো ইভেন্ট ম্যানেজমেন্ট, আলপনা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা। তারই ধারাবাহিকতায় আজকে এই সংগঠন অষ্টম কার্যনির্বাহী কমিটিতে এসে পৌঁছেছে। আজ আমাদের কর্মশালার মূল বিষয়বস্তু ইভেন্ট ম্যানেজমেন্ট এবং লিডারশীপ। এই কর্মশালার মাধ্যমে আমাদের মেম্বারদের দক্ষতা বাড়বে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে। ফলে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং বুননের সদস্যরা ইভেন্ট ম্যানেজমেন্ট এর কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে। সে লক্ষ্যেই আজকের কর্মশালা।
প্রসঙ্গত, 'রং তুলিতে স্বপ্ন বুনি' স্লোগানে ২০১৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় শিল্প সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী এই সংগঠন ‘বুনন’। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন রকম ইভেন্ট ম্যানেজমেন্ট, আল্পনা এবং প্রোগ্রাম ডেকোরেশনের কাজ করে যে অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে সমাজের বঞ্চিত, অবহেলিত এবং পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের শিক্ষা ও জীবনমান উন্নয়নের জন্য কাজ করে আসছে।
T.A.S / T.A.S
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের