ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

মনিরামপুরে ট্রাকের চাপায় ভাগ্নে নিহত, মামী আহত


অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর photo অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর
প্রকাশিত: ১৭-১১-২০২৪ বিকাল ৬:৫৬

যশোরের মনিরামপুরে মোটরসাইকেলে করে ভাগ্নে এবং মামি কলেজে যাবার সময় পিছন থেকে ট্রাকের চাপায় ভাগ্নে একাদশ শ্রেণির ছাত্র মারুফ হোসেন নিহত হয়। গুরুতর আহত হয় অনার্স প্রথম বর্ষের ছাত্রী মামী রিমি খাতুন। রোববার সকাল সাড়ে নয়টার দিকে পৌরশহরের বিজয়রামপুর এলাকার খইতলা মোড়ে এ ঘটনা ঘটে।

একমাত্র ছেলের অকালমৃত্যুতে মারুফের পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত মারুফ হোসেন উপজেলার মুন্সিখানপুর গ্রামের বাসিন্দা একটি ওষুধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ হাসান আলীর একমাত্র ছেলে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খানসহ এলাকাবাসী জানান, মারুফ এবং তার মামী রিমি মনিরামপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। রোববার সকাল নয়টার দিকে বাড়ি থেকে মারুফ এবং রিমি মোটরসাইকেলে করে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মনিরামপুর পৌরশহরের বিজয়রামপুর খৈতলা মোড়ে পৌছলে পিছন থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতে দুজনই গুরুতর আহত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.তন্ময় বিশ্বাস জানান, স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মারুফকে মৃত ঘোষনা করা হয়। অপরদিকে রিমির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) পলাশ বিশ্বাস জানান, কোন অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নিদের্শনায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

T.A.S / T.A.S

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন