আনিসুল হক ৫ দিন জ্যাকব ৩ দিনে রিমান্ডে
পৃথক দুই থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিন ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রাজধানীর উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হককে ও রাজধানীর রূপনগর থানা এলাকায় শামীম হাওলাদার হত্যা মামলায় জ্যাকবকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠানো হয়েছে।
বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।মামলার পৃথক তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. মাহমুদুর রহমান ও রূপনগর থানার উপ-পরিদর্শক মামুন মিয়া তাদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।
আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।শুনানি শেষে তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়। এদিন শুনানির জন্য আনিসুল হক ও আব্দুল্লাহ আল জ্যাকবকে কারাগার থেকে আদালতের এজলাসে হাজির করা হয়।
মামলা সূত্রে জানা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ফজলুল করিম। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় ৪০ জনের নামে মামলা করেন। আজ এ মামলায় আনিসুল হককে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাজধানীর রূপনগর থানাধীন প্রবেশিকা মোড় এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান। এ ঘটনায় শামীমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রূপনগর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় জ্যাকব এজাহারভুক্ত ১২২ নম্বর আসামি।
প্রসঙ্গত গত ১ অক্টোবর ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওই দিন হত্যাচেষ্টা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিলো। ওই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছিলো।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ