ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে হেফাজতের মামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১১-২০২৪ বিকাল ৬:৫২

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগ এনে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম।

মঙ্গলবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা।

অভিযোগে বলা হয়েছে, শান্তিপূর্ণ সমাবেশে ব্ল্যাকআউট করে আইনশৃঙ্খলা বাহিনীর অতর্কিত হামলায় গুলি করে হত্যা করা হয় শতাধিক ধর্মপ্রাণ মুসলমানদের। পরে সরকারের পক্ষ থেকে শাপলা চত্বরে গুলি করে কাউকে হত্যা করা হয়নি বলে দাবি করে তৎকালীন সরকার। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তারা।

এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, সাবেক আইজিপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমসহ সংশ্লিষ্টদের আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের পাঁচ মে ১৩ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম। সেখানে অবস্থান নিলে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা।

T.A.S / T.A.S

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর