মধুপুরে বিনিময়-পিকআপের সংঘর্ষে মৃত্যু ৪
টাঙ্গাইলের মধুপুরে বিনিময় বাস- পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক, হেলাপারসহ চার জনের মৃত্যুর ঘটনার মামলায় বাসের চালক নজরুল ইসলাম ও হেলপার আব্দুর রশীদ নামের ভ্রাতৃদ্বয়কে পুলিশ আটক করেছে।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমিা নেতৃত্বে বৃহস্পাতিবার রাতে মধুপুর ও ধনবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে ধনবাড়ী উপজেলার নিজনিজ বাড়ি থেকে তাদের আটক করে। আটকরা হলেন- ধনবাড়ী পৌর এলাকার চরপাড়া চাতুিটয়া গ্রামের ৩ নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর বাদশা ড্রাইভারের দুই ছেলে চালক নজরুল ইসলাম (৪০) ও হেলপার আব্দুর রশীদ(৪২)। ঘটনার ১০ দিন পর তারা আটক হলেন।
এএসপি- ফারহানা আফরোজ জেমি জানান, সড়ক পরিবহণ আইনে দুর্ঘটনার সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার রেকি করে রাতে মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ ও ধনবাড়ী থানার একটি টিম নিয়ে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
তিনি সাম্প্রতিক বিনিময় বাসের সড়ক দুর্ঘটনায় উদ্বোগ প্রকাশ করে জানান, অধিকাংশ দুর্ঘটনায় মামলা হয় না। ১৯ তারিখের ঘটনায় বিক্ষুব্দ ছাত্র জনতা বিনিময়বাস বন্ধ করে আন্দোলন চালায়। বিনিময় নামে বাস চলাচল বন্ধের সে আন্দোলন এষনও চলছে। দুর্ঘটনা প্রতিরোধে আলোচিত এ ঘটনায় মামলা নিয়ে তাই পুলিশ মাঠে নামে।
উল্লেখ্য ১৯ নভেম্বর মঙ্গলবার ভোর ৫ টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের মালাউড়ী সামসুন্নেছা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিনিময় বাস ও পিকআপের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় পিকআপের চালক সুজন(২৫), হেলাপার আজমত(২৮), পিকআপের দুই যাত্রী শাহজাহান সেখ(৪৫) ও রফিজল(২৮) মারা গেছেন। তারা সবাই জামালপুরের ইসলাম উপজেলার বাসিন্দা ছিলেন। সবজি বিক্রি করে ঢাকা থেকে ফেরার পথে তারা এ দুর্ঘটনার শিকার হন। রফিজলের চাচাতো ভাই দুলু মিয়া ওই দিন বাদি হয়ে থানায় মামলা করেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার