ইবিতে কাম ফর রোড চাইল্ড( সিআরসি)'র লিডারশীপ ট্রেনিং কর্মশালা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন কাম ফর রোড় চাইল্ড (সিআরসি)-এর নবীন শিক্ষার্থীদের (২০২৩-২৪) বরণ এবং ভলান্টিয়ার লিডারশীপ ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে সাইফুল ইসলাম ও সাইফুন নাহার লাকির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা এবং আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম সিদ্দিকী এবং বিশেষ অতিথি ও সেমিনারের আলোচক ভলান্টিয়ার ফর খুলনা বিভাগের সভাপতি সানজিদ আহমেদ সজিব। এছাড়াও সংগঠনটির সভাপতি এমদাদুল হক, সাবেক সভাপতি মো: শাহীদ কাওসার, সাবেক সভাপতি রনি সাহা, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক উম্মে হাবিবা হ্যাপি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সানজিদ আহমেদ সজিব বলেন, স্বেচ্ছাসেবী কাজ করার মাধ্যমেও মেধাবী হওয়া সম্ভব সেটা অনেকে বুঝতে পারে না। প্রকৃতির প্রতিশোধ বা প্রতিদান বলে একটা কথা রয়েছে। ঠিক আপনি এখন ভালো বা মন্দ কাজ করবেন কোনো একসময় তা ফিরে পাবেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো- ভার্সিটি বলতে জ্ঞান অর্জন, সৃষ্টি আর বিনিয়েগ করার মাধ্যম। শুধু সার্টিফিকেট নিয়ে বের হওয়াটাই ভার্সিটি লাইফ নয়। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধক্ষেত্রটি জয় করতে হলে পুঁথিগত বিদ্যা যথেষ্ট নয়। সৃষ্টিকর্তা প্রত্যেক ব্যক্তিকে স্বতন্ত্র একটা দক্ষতা দিয়ে সৃষ্টি করেছেন, সেটা কাজে লাগানের মাধ্যম বা সমৃদ্ধ করার জন্য ভলান্টিয়ার হওয়া প্রয়োজন, যেখানে সুপ্ত প্রতিভাকে বিকশিত করার সুযোগ থাকে।
ভলান্টিয়ার কোনো চয়েস নয় বরং এটি একটি রেসপনসেবলিটি। ভলান্টিয়ার তাদের বলে যারা কিছু না পাওয়ার নিশ্চয়তার মধ্যে দায়বদ্ধতা থেকে কাজ করে যায়। তবে প্রকৃতি কোনো না কোনো ভাবে প্রতিদান দিয়ে দেয়।সিআরসি’র বর্তমান সভাপতি মোঃ এমদাদুল হক বলেন, নবীনদের উদ্দেশ্য বলতে গেলে তাদের উপহার সামগ্রী দেওয়ার চেয়ে সারাজীবন যাতে মনে রাখতে পার তার জন্যে সেমিনারের মাধ্যমে বরণ করে নিয়েছি। আপনারা এমন কাজ করবেন যাতে সংগঠনের নীতিমালায় পড়ে। যদি আপনার কাছে বেশি কিছু থেকে থাকে তাহলে সেটা অন্যের জন্য বিলিয়ে দিই। আমরা সিআরসি যেমন শিশুদের অধিকার নিয়ে কাজ করি তেমনি বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে যাই।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম সিদ্দিকী শিক্ষার্থীদের উদ্দেশ্য দাতব্যমূলক কাজে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করে বলেন, অন্যের জন্য কাজ করাই নিজের আত্মোন্নতির স্বার্থ। আপনি অন্যের জন্য কাজ করবেন তা আপনার জন্য করার মতো উপলব্ধি করবেন। সেটাকেই আসলে স্বেচ্ছাসেবী কাজ বলা হয়। শিক্ষার্থীরা যখন আমার কাছে আসে তখন ভালো লাগা কাজ করে। অন্যের জন্য কাজ করতে পারাটাই স্বার্থকতা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি যে রেসপনসেবলিটি রয়েছে সেগুলো তোমাদের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শিখাবে।
T.A.S / T.A.S
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের