ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

খেলা চলাকালে ‘হার্ট অ্যাটাকে’ রাবি শিক্ষার্থীর মৃত্যু


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১-১২-২০২৪ রাত ৯:১৯

ক্রিকেট খেলার সময় ‘হার্ট অ্যাটাকে’ আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান সিয়াম নামের এক শিক্ষার্থী । রবিবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরী বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস।

নিহত মেহেদী হাসান সিয়াম বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীনগর গ্রামে।

মেহেদী হাসান সিয়ামের সহপাঠী ও শিক্ষক সূত্রে জানা যায়, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে নন-স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটার সিয়াম হঠাৎ অসুস্থতা বোধ করেন। এ সময় তার সতীর্থ খেলোয়াড়েরা সেবা-শুশ্রুষা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করলে তাঁর অবস্থার অবনতি হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিভাগের শিক্ষার্থীরা দ্রুত তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ‘আজ বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিয়াম নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসেন। তবে আমাদের কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর বুঝতে পারেন হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে। পরিবার ও শিক্ষকদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ‘হার্ট অ্যাটাক’ জনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করেন। বর্তমানে তাঁর মরদেহ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের দিকে নেওয়া হচ্ছে। বাদ এশা সেখানে প্রথম জানাজা শেষে মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নেওয়া হবে।’

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা