মধুপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে কিশোর গ্যাং
টাঙ্গাইলের মধুপুরে সাইলেন্সার ফাটিয়ে উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় কেরামত আলী (৫২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কুড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কেরামত আলী একই এলাকার মৃত হেকমত আলীর ছেলে কুড়ালিয়া বাজারের একজন ভাঙ্গাড়ী ব্যবসায়ী।
কেরামত আলীর পরিবার জানায়, গ্রামের লুৎফর রহমানের ছেলে জসিম উদ্দিন, কঠুর ছেলে বাবু, খোরশেদ আলীর ছেলে মুন্না, শিশির, মারুফ সহ ১৫ জন স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের কয়েকজন সাইলেন্সার ফাটিয়ে উচ্চ শব্দে তাদের মোটরসাইকেল চালাচ্ছিল।
স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় ১০ থেকে ১৫ জনের কিশোর গ্যাং এর সদস্য সক্রিয় রয়েছে। মাদক সেবনসহ নানা অপকর্মে তারা জড়িত। ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মূখ খোলার সাহস পায়না। তারা প্রায়ই মোটরসাইকেলের সাইলেন্সার ফাটিয়ে উচ্চ শব্দে মোটরসাইকেল চালায়।
এরই প্রতিবাদ করে কেরামত আক্রমণের শিকার হয়েছেন। জসিম নামের কিশোর ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে নিজ দোকানে থাকা কেরামতের উপর এ আক্রমণ চালায়।
স্থানীয়রা উদ্ধার করে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এদিকে মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, বিষয়টি অবগত হয়ে মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার