ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ৪ কোটি টাকার ইয়াবা ও নগদ অর্থসহ দুই সহোদর গ্রেফতার


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৪-১২-২০২৪ দুপুর ২:৩৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক ব্যবসায়ীর বিলাসবহুল ঘরে অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ১৮ লাখ টাকাসহ দুই সহোদরকে গ্রেফতার করা হয়।বুধবার (০৪) ডিসেম্বর দিবাগত রাতে রায়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আশরাফ চৌধুরীর বাড়ির আবদুস সবুরের ঘরে অভিযান চালালে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ তাদের গ্রেফতার করেন সেনাবাহিনী। 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যাপটেন নাফিসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।এসময় মাদক ব্যবসায়ীর ঘরের পাশে ইটের খোয়ার নিকট পুরাতন কাপড় দিয়ে ঢাকা একটা ব্যাগ পাওয়া যায়, যার মধ্যে নগদ ১৮ লক্ষ টাকা ছিল। এরপর দুইজনকে আরো জিজ্ঞাসাবাদ করা হলে বাসা থেকে একটু দূরে পুকুর পাড়ে পুরাতন অব্যবহৃত টয়লেট এর ভিতর ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবাগুলো পাওয়া যায়।যার আনুমানিক মূল্য ৪ কোটি বলে ধারণা করা হয়। 

এতে আটকৃত দুইজন হলেন,রায়পুর ৪নং ওয়ার্ডের আশরাফ চৌধুরীর বাড়ির আবদুস সবুরের দুই ছেলে মোঃ আবদুল্লাহ আল নোমান (২৫) ও মোঃ আবু হানিফ(২২)।

এসময় মাদকের মূল হোতা গ্রেফকৃতদের বড় ভাই মোঃ মোঃ মিজানুর রহমান ওরফে বাবু পালিয়ে যান বলে জানান সেনাবাহিনী। 

রাতে অভিযান তল্লাশি শেষে জব্দকৃত মালামাল ও দুইজন আসামিকে আনোয়ারা সিইউএফএল আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয় এবং দুপুরে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে আনোয়ারা থানার কাছে আটককৃত মাদক ও নগদ অর্থসহ দুজনকে হস্তান্তর করেন সেনাবাহিনী।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন জানান,দিবারাত ২টার দিকে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আমাদের নিকট হস্তান্তর করেন,আমরা নিয়মিত মামলা রুজু শেষে আসামীদের আদালতে পাঠানো হবে। গত ০৫ আগষ্টের পর থেকে আনোয়ারায় এই প্রথম বিপুল ইয়াবা ও নগদ অর্থসহ দুজন গ্রেফতার করেন সেনাবাহিনী। আমরা বিগত সময়ে সেনাবাহিনীর সাথে যৌথ অভিযানে কাজ করেছি সামনেও যৌথ বাহিনীর সাথে সমন্বয় করে এই অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার