ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

গোল্ডেন ধান চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছে কৃষক ডা: শফিকুল ইসলাম


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২৪ দুপুর ৩:৩৪

একই জমিতে তিন ফসল, এ যেন এখন কৃষকের কাছে এক বাস্তবতা। প্রতি বছরই এখন এক জমিতে তিন ফসল আবাদ করছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের কুড়িবাড়ি গ্রামের কৃষক ডাক্তার শফিকুল ইসলাম, এবার তার একই জমিতে তিন ফসলি হিসবে আমন মৌসুমে আবাদ করছেন উন্নত মানের গোল্ডেন জাতের ধান। তিনি এ মৌসুমে প্রায় দশ বিঘা জমিতে এ গোল্ডেন জাতের ধান চাষ করেছেন। এবং ব্যাপক সাফল্য অর্জন করেছে।

তিনি জানান, প্রতি বিঘা জমিতে এ জাতের ধান প্রায় ত্রিশ মন উৎপাদন হয়ে থাকে। অন্যান্য ধানের চেয়ে এ ধান আবাদে উৎপাদন খরচ ও শ্রমিক খরচ কম লাগে। 

এ ধান চাষের পর সময়মতো সরিষার আবাদও করা যায়। তাই সুবিধাজনক ভাবেই এক জমিতে তিন ফসল আবাদ এখন অনেকটা সহজ হয়েছে।

স্থানীয় নাইম ইসলাম জানান, তার মামা একজন সরকারি হাসপাতালের চিকিৎসক হয়েও কৃষিতে তার ব্যাপক আগ্রহ। তিনি জমিতে আবাদের জন্য নতুন নতুন জাত এনে থাকেন। এবার তিনি উন্নত মানের গোল্ডেন জাতের এ ধান আবাদ করেছেন। এবং একই জমিতে আমার দেখা মত তিন ফসল আবাদ করছেন।আর এ তিন ফসল আবাদে তিনি সফও হয়েছেন। তার এ আবাদ দেখে এখন আমরা এলাকাসী তিন ফসল আবাদে আগ্রহী হচ্ছি।

স্থানীয় কৃষক মো. মোফাজ্জল হোসেন জানান, আমরা দেখছি ডাক্তার শফিকুল ইসলাম সাহেব তার জমিতে নতুন এই ধান আবাদ করেছেন। অনেক ফলনও পাইতেছে। দেখতেও সুন্দর। তার চাইতে বড় সুবিধা হলো এই ধান রোরো, আউশ,আমন তিন মৌসুমে একই ভাবে আবাদ হয়। তাই এই আবাদে এখন আমরাও আগ্রহী। 

মধুপুরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, মধুপুরে ডাক্তার শফিকুল ইসলামই প্রথম গোল্ডেন জাতের এ ধান আবাদ করেছেন। আমরা কৃষি অফিস সার্বক্ষণিক আধুনিক চাষ পদ্ধতি ও রোগবালাই দমনের জন্য পরামর্শ প্রদান করে আসছি। আমার দেখা মতে এ ধানে ফলন অনেক ভালো। তাই আগামীতে গোল্ডেন জাতের ধান কৃষকের মাঝে সম্প্রসারণ করতে পারলে ধানের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষক লাভবান হবে বলে আমার বিশ্বাস।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম