ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে পাঁচ মামলা বাতিলের রায় বহাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১২-২০২৪ দুপুর ১১:২৯

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামে শ্রম আইনে করা পাঁচ মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদন (লিভ টু আপিল) খারিজ করে এই আদেশ দেওয়া হয়।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রোববার এ আদেশ দেন। 

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের তৎকালীন চেয়ারম্যান ড. ইউনূসের বিরুদ্ধে মামলাগুলো হয়েছিল। 

প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে ২০১৯ সালে চাকরিচ্যুত শ্রমিকদের পক্ষে শ্রম আদালতে মামলাগুলো করা হয়। ২৪ অক্টোবর ওই মামলাগুলো বাতিল চেয়ে ড. ইউনূসের করা পৃথক আবেদনে চূড়ান্ত শুনানি নিয়ে রায় দেন হাইকোর্ট। রায়ে তাঁর বিরুদ্ধে ওই ৫ মামলার কার্যক্রম বাতিল করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ড. ইউনূসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান। 

পরে জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল আবেদন আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। ফলে মামলাগুলোর কার্যক্রম বাতিলের হাইকোর্টের রায় বহাল রইল।

T.A.S / T.A.S

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর