ইবিতে কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে সমাজকল্যাণ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মুকসিতুর রহমান মুগ্ধ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ তারিকুল ইসলাম তারেক। শনিবার (৭ নভেম্বর) সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মো মুজাহিদুর রহমান সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পরবর্তী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদ প্রাপ্ত হয়েছেন সহ-সভাপতি বায়োজিদ আহমেদ, বায়োজিদ হোসেন, আকাশ দাস। সহ-সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, এম ইকবাল হোসেন, এন এইস সবিত। সাংগঠনিক সম্পাদক মোস্তফা আহমেদ দিপু, সহ-সাংগঠনিক সম্পাদক মিমন হাসান, আশফাকুর রহমান অনিক। অর্থ সম্পাদক বাস্তব বসাক ও সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তানজিলা হাসান প্রাপ্তি, সহ সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক নুসরাত আলম জ্যোতি, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম। প্রচার সম্পাদক আবুল হাশেম। উপপ্রচার সম্পাদক শেখ নাঈমুর রহমান জিসান, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রুনা লায়লা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মীম আক্তার, হল বিষয়ক সম্পাদক সিয়াম খান মঈন, মেস বিষয়ক সম্পাদক মুজাহিদ উল আলম ফাহিম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইতি আক্তার, সদস্য মোজাম্মেল হক, ফাহিম ইসলাম, ইকরাম হোসেন, পাপিয়া সুলতানা মুক্তা, অন্তত হোসেন।
সংগঠনের নব মনোনীত সভাপতি বলেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নির্বাচিত করায় আমি আমার শিক্ষক প্রফেসর ড মোঃ মুজাহিদুর রহমান স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে, জেলার সিনিয়র ভাইবোন এবং বাকি সদস্যদের কাছেও আমি কৃতজ্ঞ আমার উপর আস্থা রাখার জন্যে।তিনি আরও বলেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা, যেখানে জ্ঞানের পিপাসুরা ভিড় জমায়, একেক এলাকার নানারকম বিশেষ ব্যাপার জানা যায়। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে আমাদের সাহিত্য, সংস্কৃতি, আচার অনুষ্ঠান এবং জীবনযাত্রা ফুটিয়ে তুলবো সেই সাথে সবার সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক গঠন করতে পারবো বলে আমি আশা রাখি। এই গুরুভার আমি যেন সঠিকভাবে পালন করতে পারি তার জন্যে সবার কাছে দোয়া চাই।
T.A.S / T.A.S
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের