ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

কাশিমপুরে কমিউনিটি পুলিশিং কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ প্রতিরোধের আহ্বান


কাশিমপুর প্রতিনিধি photo কাশিমপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮-১২-২০২৪ রাত ১১:২৫

গাজীপুরের কাশিমপুরে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে কাশিমপুর থানার উদ্যোগে মহানগরীর ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার সুবীর কুমার সাহা। তিনি তার বক্তব্যে বলেন, “অপরাধ দমনে পুলিশ ও সাধারণ মানুষের যৌথ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সকলের সহযোগিতা ছাড়া শান্তি ও শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়।”

সভায় বক্তারা এলাকার মাদক সেবন ও পাচার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশি কার্যক্রম আরও কার্যকর করার আহ্বান জানানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার জন্য পুলিশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সভায় অংশগ্রহণকারীরা জানান, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকায় অপরাধ প্রবণতা হ্রাস পাচ্ছে এবং বাসিন্দারা নিজেদের নিরাপত্তা বিষয়ে সচেতন হচ্ছেন।স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, “পুলিশের এমন উদ্যোগ অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেও সাহায্য করবে।”

সভাটি শেষ হয় সকলের সহযোগিতার মাধ্যমে একটি অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যাশার মধ্য দিয়ে।

এমএসএম / এমএসএম

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের

নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ

তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ

রাজারহাটে রঙিন লাল সাগর কলা চাষে মিজানুরের সাফল্য

কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ উদ্বোধন

বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,

প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার

পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,

আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই

নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!

শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজাদের হাতে চাচী খুন!