ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রংপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ৪:৪৬

আজ (৯/১২/২৪) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর এর উদ্যোগে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), রংপুর এর সহযোগিতায় নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়। 

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর  দিবসটি উদযাপিত হলো। আজ সকাল দশটায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে  জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদক-এর পতাকা উত্তোলন ও পরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। উক্ত কর্মসূচির প্রধান অতিথি ছিলেন রংপুর এর বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম।

টাউনহল প্রধান ফটকের সম্মুখে প্রধান সড়কের পাশে দুর্নীতিবিরোধী এক মানববন্ধনের আয়োজন করা হয় এবং মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে  আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল -এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুরের বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম বলেন, দুর্নীতি দূর করতে সবার আগে প্রয়োজন রাজনীতি পরিচ্ছন্ন হওয়া না হলে দুর্নীতি দূর করা সম্ভব নয়। নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা, তোষামোদী চরিত্র পরিহার করা, সম্পদের সুষম বন্টন, স্বজনপ্রীতি কমানোর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিত করলে দুর্নীতি দূর করা যাবে বলে আশা প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, বৈষম্য দূর করতে পারলে দুর্নীতি এমনিতেই চলে যাবে বলে তাই তরুণ প্রজন্মকে বৈষম্য দূর করতে সজাগ থাকতে হবে, দুর্নীতিরোধে নৈতিকতার চর্চা বাড়াতে হবে, অফিস প্রধানদের দুর্নীতি প্রতিরোধে দায়িত্ব পালন করতে হবে, স্বজনপ্রীতি দূর করতে হবে। মুক্তিযুদ্ধ ও ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের প্রকৃত চেতনার আলোকে এদেশের সাধারণ মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চয়তাসহ একটি বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক, জবাবদিহিমূলক, সুশাসিত, দুর্নীতিমুক্ত, মানবাধিকার-ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ‘‘নতুন বাংলাদেশ’’ বিনির্মাণে উদ্যোগী হতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি  আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো: মজিদ আলী বিপিএম, দুদক এর রংপুর বিভাগীয় পরিচালক মো: তালেবুর রহমান, রংপুরের পুলিশ সুপার মো: শরীফ উদ্দিন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি রংপুরের সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য। এর আগে সভায় স্বাগত বক্তব্যে দুদক এর রংপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: শাওন মিয়া দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। এছাড়াও চারজন তরুণ শিক্ষার্থী তাদের বক্তব্যে বলেন, অর্থের দুর্নীতির পাশাপাশি সময়মত সকল কাজ না করা ও সময়ানুবর্তী মেনে না চলাও দুর্নীতির সামিল, স্বচ্ছতার ঘাটতিও দুর্নীতি তাই এগুলো দুর করে আগামীর বাংলাদেশে সকল ক্ষেত্রে বৈষম্যহীন আচরণ নিশ্চিত করতে হবে। সবশেষে সভার সভাপতি রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল তাঁর সমাপনী বক্তব্যে বলেন, দুর্নীতি উন্নয়নে প্রধান বাঁধা শুধু নয় বরং বর্তমানে দুর্নীতির কারণে রাষ্ট্র পরিচালনা জন্য বড় বাঁধা। তিনি সেবাখাতে দুর্নীতি প্রতিরোধে সেবা নিতে গিয়ে যেখানেই অতিরিক্ত বা অনৈতিক অর্থ দাবী করবে সেখানেই নাগরিকদের তা চ্যালেঞ্জ করার আহবান ব্যক্ত করেন এবং সরকারি কর্মকর্তাদের উর্ধ্বতন কর্মকর্তা বা কর্তৃপক্ষের নীতিবহির্ভূত যেকোনো নির্দেশের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মাধ্যমে দুর্নীতিকে রুখে দেওয়া ও স্ব-স্ব অবস্থানে সততার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

সকল আয়োজনে উপস্থিত ছিলেন জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী,  আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তা, সাংবাদিক, সনাক, দুপ্রক রংপুরের সদস্যবৃন্দ, দুদক, টিআইবি, সমাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি, সেচ্ছাসেবীবৃন্দসহ প্রায় চার শতাধিক নাগরিকবৃন্দ।

T.A.S / T.A.S

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ