মধুপুরের দুই ইটভাটায় অভিযান, ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলের মধুপুর উপজেলার দুইটি ইটঁভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই দুই ইট ভাটার মালিকের বিরুদ্ধে মামলা ও দেড় লাখ টাকা জরিমানা করেছেন।
কুড়ালিয়া ইউনিয়নের দড়িহাতিল মৌজার তিতাস ব্রিকস ও মধুপুর ব্রিকসে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এছাড়া সন্ধ্যায় মির্জাবাড়ী ইউনিয়নের হাসিল উত্তর পাড়া ও কুড়াগাছা ইউনিয়নের হাওদা বিলে অবৈধ মাটি কাটা বন্ধে অভিযান পরিচালিত হয়।
রোববার বিকেলে অভিযান পরিচালনার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। অভিযান পরিচালনা সূত্র জানায়, ইট তৈরিতে জ্বালানি হিসাবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে উট ভাটা দুটির বিরুদ্ধে দুটি মামলায় মোট ১,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। একই দিন সন্ধ্যায় মির্জাবাড়ী ইউনিয়নের হাসিল উত্তর পাড়া ও কুড়াগাছা ইউনিয়নের হাওদা বিলে অবৈধ মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনা করে মাটি কাটা বন্ধ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। এসব অভিযান ও আদালত পরিচালনার কাজে সহযোগিতায় ছিল মধুপুর সেনা ক্যাম্পের একটি দল।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার