নির্ধারিত সময়ে লভ্যাংশ ঘোষণা ও বিতরণ না করলে কঠোর ব্যবস্থা : বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ ঘোষণা ও সেই লভ্যাংশ নিয়ম অনুযায়ী যেসব কোম্পানি বিতরণ করবে না, সেসব কোম্পানি ও তাদের পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রোববার (৮ ডিসেম্বর) লভ্যাংশ বিতরণ সংক্রান্ত নন-কমপ্লায়েন্সের কারণে কনফিডেন্স সিমিন্টে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করায় কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এ কথা জানায় বিএসইসি।
সোমবার (৯ ডিসেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানায়, দেশের পুঁজিবাজার এবং বিনিয়োগকারীদের স্বার্থে লভ্যাংশ বিতরণজনিত নন-কমপ্লায়েন্সসহ বিভিন্ন কারণে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন প্রসঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছে বিএসইসি। নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ ঘোষণা এবং ওই লভ্যাংশ বিধিমোতাবেক বিতরণ করার জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সতর্ক করছে। পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসির এ ধরনের কার্যক্রম ও উদ্যোগ অব্যাহত থাকবে।
সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ায় কনফিডেন্স সিমেন্টকে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরিয়ে এনেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
লভ্যাংশ বিতরণ সংক্রান্ত নন-কমপ্লায়েন্সের কারণে কনফিডেন্স সিমিন্টে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করায় কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৮ ডিসেম্বর বিএসইসিতে উপস্থিত হয়ে লভ্যাংশ বিতরণের তথ্য এবং নন-কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেয় কোম্পানিটি। এরপর ডিএসই কোম্পানিটিকে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করে।
T.A.S / T.A.S
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার