ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রংপুরে অর্থনৈতিক শুমারী উদ্বোধন


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ১০-১২-২০২৪ দুপুর ৩:৪৯

রংপুরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্‌বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ই ডিসেম্বর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম ফেস্টুন উড়িয়ে এই কার্যক্রমের উদ্‌বোধন করেন।

উদ্‌বোধন শেষে বিভাগীয় কমিশনার বলেন, অর্থনৈতিক শুমারি একটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ। টেকসই উন্নয়নে সঠিক তথ্যের কোনো বিকল্প নেই। তিনি এই জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে রংপুর সরকারি কর্মকর্তা, বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মচারি, তথ্য সংগ্রহকারী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর দিবসটি উপলক্ষ্যে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।  

উল্লেখ্য, রংপুর জেলায় এই অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে ৫৩ জন পরিসংখ্যান জোনাল অফিসার, ৩২১ জন সুপার ভাইজার, ৫৩ জন আইটি সুপারভাইজার এবং এক হাজার ৭০২ জন তথ্য সংগ্রহকারী নিয়োজিত থাকবেন।

T.A.S / T.A.S

দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক