ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

কাশিমপুরে পুলিশকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ


কাশিমপুর প্রতিনিধি photo কাশিমপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-১২-২০২৪ রাত ৯:৫৭

গাজীপুরের কাশিমপুর এলাকায় মুরাদ হোসেন (২৫) নামের এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার (০৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কাশিমপুরের জিরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।গুরুতর আহত মুরাদ হোসেন আশুলিয়ার কলতাসূতি রত্নাসীট এলাকার আলকাস হোসেনের ছেলে। তিনি মীরপুর ১৪, ২এপিবিএন সংযুক্ত ক্যাম্পে কর্মরত রয়েছেন। ১০ দিনের অতিরিক্ত ছুটিতে বাড়িতে আসেন তিনি।

আহতের বাবা আলকাছ জানান, বেশ কয়েকদিন আগে তার ছেলে পুলিশ সদস্য মুরাদ অতিরিক্ত ছুটিতে বাড়িতে আসে। রোববার বেলা ১১ টার দিকে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে জিরানী বাজারে একটি প্রাইভেট হাসপাতালে তার স্ত্রীর জন্য ডাক্তারি সার্টিফিকেট আনতে যায়। পূর্ব শত্রুতার জের ধরে এসময় পূর্ব থেকেই সেখানে অবস্থান নেওয়া আশুলিয়ার কলতাসূতি এলাকার শওকত হোসেনের ছেলে ওসমান গনি সাগর (২৮), একই এলাকার মৃত আজিজ বেপারীর ছেলে আমান উল্লাহ (৪৫) , শামসুল হকের ছেলে আওলাদ হোসেন (৩২), মৃত সাত্তার বেপারীর ছেলে শওকত হোসেন (৫৪), আব্দুল হালিম বেপারীর ছেলে সাদ্দাম হোসেন (৩০), শামসুল হকের ছেলে সুমন (২০), মৃত জব্বার বেপারীর ছেলে ইব্রাহিম (৩৫), মৃত আজিজ বেপারীর ছেলে হালিম বেপারী (৫৮), সাত্তার বেপারীর ছেলে পলাশ (৪৮) এবং পলাশের ছেলে রাকিব (২০) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন তাকে লোহার রড, হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। পরে প্রথমে তাকে স্থানীয় ওই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
১০/১২/২৪ ইং তারিখে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ১৪৩/৩০৭/৩২৩/৩২৫/৩২৬/৩৪২/৩৭৯/৪২৭ ধারায় কাশিমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং ০৯। 
এব্যাপারে কাশিমপুর  থানার অফিসার ইনচার্জ  মোঃ সাইফুল ইসলাম  জানান, এ ব্যাপারে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের

নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ

তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ

রাজারহাটে রঙিন লাল সাগর কলা চাষে মিজানুরের সাফল্য

কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ উদ্বোধন

বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,

প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার

পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,

আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই

নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!

শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজাদের হাতে চাচী খুন!