রুয়েট রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাঈন, সম্পাদক মাহবুব
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রিপোর্টার্স ইউনিটির ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন একই বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুব উজ জামান। গত ১০ ডিসেম্বর ৮ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আহনাফ জামান জারিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরান আল বান্না ইউশা, অর্থ সম্পাদক রাকিবুল হাসান নুর, দপ্তর সম্পাদক মাহফুজ আলম। এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, মো. নাফিস উদ্দিন ফুয়াদ ও মারুফ বিল্লাহ রিফাত।
এ বিষয়ে সংগঠনির সভাপতি মো. মাঈন উদ্দীন বলেন, 'রুয়েটের মতো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অন্যান্য খাতের অর্জনগুলো সাধারণত খুব বেশি মিডিয়া ফোকাস পেতনা আগে। সেই জায়গায় সাংবাদিক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে বৃহৎ পরিমন্ডলে রুয়েটের প্রতিনিধিত্ব করার চ্যালেঞ্জটি গ্রহণ করে আমরা সত্যিই গর্বিত। নতুন পথচলায় সকলের সহযোগিতা কামনা করছি।'
সাধারণ সম্পাদক মাহবুব উজ জামান বলেন, 'আমাদের সংগঠনটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো ছাত্রদের মাঝে সাংবাদিকতার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং একটি সুস্থ সংবাদ পরিবেশ নিশ্চিত করা। আমার বিশ্বাস, সাংবাদিকতার মাধ্যমে আমরা শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীর মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে পারবো।' উল্লেখ্য, এ বছরের ১৯ আগস্ট রুয়েটের প্রথম সাংবাদিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে 'রুয়েট রিপোর্টার্স ইউনিটি'।
T.A.S / T.A.S
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য