ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আজ জিতলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ‘ছয়ে’ ওঠার সুযোগ বাংলাদেশের


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৩-৯-২০২১ দুপুর ২:৫৪

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আরো এক ধাপ এগোনোর সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতলেই রেটিং বেড়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলবে টাইগাররা। এবার টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ‘ছয়ে’ ওঠার সুযোগ বাংলাদেশের। 

অস্ট্রেলিয়া সিরিজ থেকেই টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোচ্ছে বাংলাদেশ। অজি সিরিজের পর এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথমটি জিতেই এক লাফে তিন ধাপ এগিয়ে সাতে উঠে এসেছে বাংলাদেশ। এবার আরো সামনে যাওয়ার হাতছানি টাইগারদের। কিউইদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি জিতলেই ৩ রেটিং বাড়বে বাংলাদেশের। আর তাতেই অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ছয়ে উঠবে মাহমুদউল্লাহরা।

বর্তমানে র‍্যাঙ্কিংয়ের ছয়ে রয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে বাংলাদেশের রেটিং ২৩৮। ফলে অজিদের থেকে এক রেটিং বেশি নিয়ে ছয়ে ওঠার সুযোগ রয়েছে। পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের অবস্থানের কোনো পরিবর্তন না হলেও তিন রেটিং কমবে নিউজিল্যান্ডের। তবে নিউজিল্যান্ডের কাছে হারলেও সাতেই থাকবে বাংলাদেশ। সেক্ষেত্রে দুই রেটিং কমবে টাইগারদের। বর্তমান ২৩৬ রেটিং নিয়ে আটে রয়েছে আফগানিস্তান। দুই দলের সমান রেটিং হলেও ডেসিমাল পয়েন্টে এগিয়ে থাকায় বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ের সাতেই থাকবে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলে পাকিস্তানের সমান রেটিং (২৬১) নিয়ে চারেই থাকবে নিউজিল্যান্ড।

এদিকে র‍্যাঙ্কিংয়ে পাঁচে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তবে সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে ৫-০-তে হোয়াইটওয়াশ করতে পারলেই পাঁচে উঠবে টাইগাররা। বাংলাদেশ পাঁচে উঠলে ছয়ে নেমে যাবে দক্ষিণ আফ্রিকা।

এমএসএম / জামান

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়

বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড