ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

পর্তুগালকে দুশ্চিন্তায় ফেললেন রোনালদো, চোট ধারণার চেয়েও ‘গুরুতর’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৩-২০২৬ দুপুর ১১:৫৯

দুয়ারে কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ। রেকর্ড ষষ্ঠবারের মতো এই প্রতিযোগিতায় দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কিন্তু তার ভক্তদের কপালে ভাঁজ পড়েছে। প্রথম ধারণার চেয়েও বেশি গুরুতর তার হ্যামস্ট্রিং ইনজুরি। আল নাসর কোচ জর্জে জেসুস শুক্রবার বলেছেন এই কথা।
গত সপ্তাহে সৌদি প্রো লিগে আল ফায়হার বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে খুঁড়িয়ে মাঠ ছাড়েন রোনালদো। পর্তুগাল অধিনায়ক চিকিৎসার জন্য মাদ্রিদে চলে গেছেন।  ৪১ বছর বয়সী ফেরার সময়সীমা জানায়নি আল নাসর। শনিবার নিওম এসসির বিপক্ষে হোম লিগ ম্যাচের আগে এনিয়ে তথ্য জানালেন জেসুস, ‘আগের ম্যাচে ক্রিশ্চিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়েছিল। কিছু পরীক্ষানিরীক্ষার পর পরিষ্কার হওয়া গেছে, আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি গুরুতর এই ইনজুরি। তার বিশ্রামের সঙ্গে চিকিৎসাও করাতে হবে। ক্রিশ্চিয়ানো চিকিৎসার জন্য স্পেনে যাবে, অন্য খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে যেভাবে করে।’
ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের অধীনে চিকিৎসা নেবেন রোনালদো। এই মাসের শেষ দিকে পর্তুগালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে তার সুস্থতার আশা করা হচ্ছে।
২৮ মার্চ আজটেকা স্টেডয়িামে পর্তুগাল খেলবে মেক্সিকোর বিপক্ষে। ৩১ মার্চ আটলান্টায় তারা যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে।
সৌদি প্রো লিগে শীর্ষ গোলদাতার তালিকায় রোনালদো তৃতীয় স্থানে। ২১ গোল করেছেন তিনি। ২৪ গোল করে সবার উপরে আল আহলির ইংলিশ ফরোয়ার্ড ইভান টনি। রোনালদোর দল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে। তাদেরকে এক পয়েন্টে পেছনে ফেলেছে আল আহলি।

 

Aminur / Aminur

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল