রাবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪-২৫ এ বাংলা বিভাগকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মনোবিজ্ঞান বিভাগ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালের নির্ধারিত ৭০ মিনিটের খেলা গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। এতে ৪-৩ গোলে জয় লাভ করে মনোবিজ্ঞান বিভাগ। এর আগে সেমিফাইনালে পদার্থবিজ্ঞান বিভাগকে হারায় বাংলা বিভাগ ও ফাইন্যান্স বিভাগকে হারিয়ে মনোবিজ্ঞান বিভাগ ফাইনালে উত্তীর্ণ হন। এবারের ফুটবল প্রতিযোগীতায় ৫৮টি দল অংশগ্রহন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়া পুরো টুর্নামেন্টে মাঠে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য 'ফেয়ার প্লে অ্যাওয়ার্ড' পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগ।
এসময় বিজয়ী ও রানার আপ উভয় দলকে অভিনন্দন জানিয়ে উপাচার্য সালেহ হাসান নকীব বলেন, 'খেলাধুলার সবচেয়ে সুন্দর দিক হলো তোমরা মাঠে খেলেছ ২২ জন, কিন্তু শুধু ২২ জন নয়। গ্যালারিতে হাজার-হাজার ছেলেমেয়ে তোমাদের সাথে খেলেছে। খেলে অল্প কিছু মানুষ কিন্তু একতাবদ্ধ করে হাজার হাজার মানুষকে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা খেলাধুলাতে আরও বেশি অংশগ্রহণ করবে। কারণ সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলার কার্যক্রমের কোন বিকল্প নেই। এগুলোর জন্য যা যা করণীয় আমরা তা করার চেষ্টা করছি।'
পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির সভাপতি ও ফিশারীজ অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো.মাঈন উদ্দিন ও অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো.মতিয়ার রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আহসান-উল-আলম। এ সময় অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, কলেজ পরিদর্শক অধ্যাপক এফ নজরুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা মো. আমিরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদারসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক
সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি
টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব
দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের