গ্রামীণফোনে ‘লিমিটলেস’ ভিডিও দেখার সুযোগ
মোবাইল ইন্টারনেট বাজারে একটি উদ্ভাবনী অফার উন্মোচন করেছে গ্রামীণফোন। সম্প্রতি চালু হওয়া সীমাহীন ইন্টারনেট পোর্টফোলিওর আওতায় লিমিটলেস সোশ্যাল ও ভিডিও প্যাকে প্রথমবারের মতো গ্রাহকরা সীমা বা গতির সীমাবদ্ধতা ছাড়াই নির্দিষ্ট প্ল্যাটফর্মে পাচ্ছেন লিমিটলেস ইন্টারনেট ব্যবহারের সুবিধা।অনন্য এই অফারের সুযোগ মিলছে ‘লিমিটলেস ভিডিও প্যাক’ ও ‘লিমিটলেস সোশ্যাল প্যাক’ এই দুই ভাগে। ‘লিমিটলেস ভিডিও প্যাক’ এর আওতায় থাকছে নিরবিচ্ছিন্ন ও সীমাহীন ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট ও লাইকি ব্যবহারের সুযোগ।
৩০ দিন মেয়াদী প্যাকটিতে গ্রাহকরা মাত্র ১৮৯ টাকায় ননস্টপ ভিডিও উপভোগ করতে পারবেন। ‘লিমিটলেস সোশ্যাল প্যাক’ এর আওতায় থাকছে ফেসবুক, মেসেঞ্জার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ (শুধু টেক্সট) ও ইমো ব্যবহারের সীমাহীন সুযোগ। ৩০ দিন মেয়াদী প্যাকটিতে খরচ পড়বে ২৮৯ টাকা। গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, গ্রাহকদের জন্য প্রযুক্তিকে আরো অন্তর্ভূক্তিমূলক ও কার্যকর করাতে বিশ্বাস করি আমরা। গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্যময় ও সুবিধাজনকভাবে এই নতুন প্যাকগুলো সাজানো হয়েছে, যাতে গ্রাহকের ক্ষমতায়ন নিশ্চিত হয়; তারা কানেক্টেড থেকে আরো অনেক কিছু উপভোগ করতে পারেন। সুবিধাজনক এই ডিজিটাল সল্যুশনগুলো অনলাইন ব্যবহারে বৈচিত্র্য আনবে, যা নিরবচ্ছিন্ন সংযোগের মাধ্যমে সমাজের ক্ষমতায়নে গ্রামীণফোনের লক্ষ্যের প্রতিফলন। মাই জিপি অ্যাপ-এর মাধ্যমে, *১২১# ডায়াল করে অথবা রিটেল টাচপয়েন্টে বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটের মতো ডিজিটাল চ্যানেল ব্যবহার করে নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জের মাধ্যমে আকর্ষণীয় এই প্যাকগুলো কিনতে পারবেন গ্রাহকরা।
Aminur / Aminur
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের