বৈষম্যের শিকার ডাক্তার সমাজ (স্বাস্থ্য) বিসিএস
গত ২৭.১১.২০২৪ ইং তারিখে ৪৭ তম বিসিএস এর সার্কুলার প্রকাশিত হয়েছে। বিগত প্রতিটি বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে আবেদনের ক্ষেত্রে চিকিৎসকদের বয়সসীমা অতিরিক্ত ২ বছর ছিল, যা ৪৭ তম বিসিএস সার্কুলারে অনুপস্থিত। এ বৈষম্য নিরসনে আজ ১৮.১২.২০২৪ইং তারিখে ঢাকা মেডিকেল কলেজের আমতলা চত্ত্বরে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিসিএস আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা স্নাতক পাশ করতে অন্যান্যদের ন্যূনতম ৪ বছর লাগলেও, ডাক্তারদের এমবিবিএস/বিডিএস শেষ করতে ইন্টার্ণশিপসহ ন্যূনতম ৬.৫ বছর বা ৭৮ মাস সময় লাগে।পূর্বে সকল বিসিএস সাধারন ক্যাডারে আবেদনের বয়সসীমা ৩০ এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৩২ ছিল। কিন্তু ৪৭তম বিসিএসে আবেদনে সকলের জন্য বয়সসীমা ৩২ বছর উল্লেখ করা হয় যা চিকিৎসকদের প্রতি সুস্পষ্ট বৈষম্য।
গত ১২.১২.২৪ইং তারিখে বিসিএস(স্বাস্থ্য) বয়সজনিত বৈষম্য নিরসনে সাধারণ এমবিবিএস/বিডিএস চিকিৎসক সমাজের পক্ষে চিকিৎসক ঐক্য পরিষদের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক ডা.মো: মঈন উদ্দিন চিশতি এর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী মহোদয়ের সাথে সাক্ষাৎ করে চিকিৎসকদের ন্যায্য দাবির বিষয়ে উপস্থাপন করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ১৭.১২.২৪ স্বাস্থ্য মন্ত্রণালয় হতে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর প্রজ্ঞাপন আকারে চিঠি প্রেরণ করা হয়। এখানে
উল্লেখ্য, চিকিৎসক ঐক্য পরিষদের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক ডা.মো: মঈন উদ্দিন চিশতি এর নেতৃত্বে গত ৫.১২.২৪ তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ সচিব, স্বাস্থ্য সেবা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয় সকলের সাথে সাক্ষাৎ করা হয় এবং চিকিৎসকদের দাবীর বিষয়ে অবহিত করে আবেদনপত্র জমা দেওয়া হয়। পরবর্তীতে, ৮.১২.২৪ তারিখে এই প্রতিনিধি দল সরকারি কর্ম কমিশনের (PSC) চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাৎ করে এবং চিকিৎসকদের বয়সজনিত বৈষম্য বিষয়ে উনাকে অবহিত করেন।
আজকের প্রেস ব্রিফিং এ ডা: মাহফুজুল হক বলেন, প্রজ্ঞাপন আকারে বিসিএস(স্বাস্থ্য) বয়স ২ বছর বৃদ্ধি না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজের আমতলা একটি বিশেষ তাৎপর্যপূর্ণ স্থান। এ স্থান থেকেই শুরু হয়েছিল ভাষা আন্দোলনের মিছিলের যাত্রা। সরকার এবং ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, এ ঐতিহাসিক স্থানটিকে যথাযথ মর্যাদা দিয়ে সংরক্ষণ করা হোক।
T.A.S / T.A.S
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’