ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রংপুরে ড. বদিউল আলম মজুমদার

দেশে নির্বাচন হবে রাজনৈতিক প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ১৯-১২-২০২৪ দুপুর ৪:৫৯

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক অক্টোবর মাসের শুরুতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠিত হয়েছে। কমিশনের উদ্যোগে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতামত গ্রহণের লক্ষ্যে আজ ( ১৯ ডিসেম্বর, ২০২৪) বৃহস্পতিবার সকালে রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে রংপুর বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

জেলা ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড.বদিউল আলম মজুমদার। পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন সহ রংপুর বিভাগের  নাগরিক সমাজ, শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, এনজিও, নারী প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তি,  ভোটগ্রহণ কর্মকর্তা, পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য,  রাজনীতিবিদ ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধি এবং  জেলা ও থানা নির্বাচন কর্মকর্তা অর্থাৎ কর্মকর্তা/প্রতিনিধির সাথে মতবিনিময় সভায় মিলিত হন নির্বাচন সংস্কার কমিশন। সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করা হয়।

এদিকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও সুজন-সুশাসনের জন্য নাগরিকের  সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, অন্তবর্তী সরকারের সময়ে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের মাঠ থাকবে সমতল। সেভাবে নির্বাচন কমিশনকে গঠন করা হবে। থাকবে না কোন রাজনৈতিক হস্তক্ষেপ। অধিকার বঞ্চিত মানুষরা আদায় করবে তাদের অধিকার। গতকাল বুধবার রাতে রংপুর সার্কিট হাউসের হলরুমে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এই আশ্বাস দেন।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, অভীরে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন চাপে ছিল। এবার তেমন পরিস্থিতি নেই। নির্বাচন কমিশন এবার পক্ষপাত যুক্ত হবে। এবারের কমিশনে নির্বাচন কর্মকর্তা সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত ক্যার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, দেশের

মানুষকে নির্বচনমুখী করতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। এজনা নির্বাচন সংস্কার কমিটি গঠন করেছে। উৎসবের ভোট যাতে ফিরে আসে এজন্য সবধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। ইভিএম মেশিন ছিল একটি কালো বস্তু। অতীতের নির্বচনে রাজনৈতিক দলগুলো মেশিনের মাধ্যমে ভোট নিয়ে খেলা করেছে। এই দুর্বল পদ্ধতি বাংলাদেশের জন্য নায়। মানুষ এটাকে গ্রহণ করেনি।

২৪-এর গণঅভ্যুথান প্রসঙ্গে বনিউল আলম বলেন, এই বিপ্লবে নতুন মাত্রা যুক্ত করেছেন রংপুরের শহীদ আবু সাঈদ। আবু সাঈদের আত্মত্যাগের কারণে সারা দেশে আন্দোলন বেগবান হয়েছিল। যে কারণে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়েছিলেন। তার অবদান সারা দেশের মানুষ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।

এ সময় রংপুর জেলা সুজন সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন, মহানগর সভাপতি খন্দকার ফখরুল আনাম বোন্ধু, সুজনের বিভাগীয় সমন্বয়ক রাজেস দে রাজুসহ রংপুর মহানগর ও জেলা সুজনের কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক