গাজীপুরের কাশিমপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার গোবিন্দ বাড়ি এলাকায় শুক্রবার দুপুরে রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জিএমপি কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ও ইন্সপেক্টর তদন্ত মোঃ ইফতেখার হোসেন সঙ্গী ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে মরদেহের পকেটে থাকা কাগজপত্র দেখে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি কালিয়াকৈরের পাইকপাড়া এলাকার বাসিন্দা। আনুমানিক ৪০ বছর বয়সী এই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, মরদেহ শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় বা মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি।
উল্লেখ্য, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এমএসএম / এমএসএম
নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের
নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ
রাজারহাটে রঙিন লাল সাগর কলা চাষে মিজানুরের সাফল্য
কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ উদ্বোধন
বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,
প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার
পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,
আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই
নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!