ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মধুপুরে শীতার্তদের গায়ে কম্বল জরিয়ে দিলেন ইউএনও জুবায়ের হোসেন


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ৩:৪৯

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মধুপুর পাহাড়ি লালমাটির অঞ্চলে দিন দিন জেঁকে বসেছে শীত। গভীর রাতের আঁধারে রাস্তায় ঘুরে ঘুরে কাউকে না জানিয়ে হঠাৎ শীত বস্ত্র নিয়ে ছিন্নমূল দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়ে। নিজ হাতে শীতবস্ত্র কম্বল তাদের গায়ে জড়িয়ে দিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন।

শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে মধুপুর উপজেলা পরিষদ চত্বর, কাকরাই বাসস্ট্যান্ড ও মোটের বাজার এলাকায় ১০০ টিরও বেশি শীতবস্ত্র (কম্বল) সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে জড়িয়ে দেন তিনি।

সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন মধুপুর উপজেলার অনেক অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন গায়ে শীতবস্ত্র (কম্বল) দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় মানুষেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকই কম্বল পেয়ে আবেগে বলে আমার খুব ভালো লাগছে।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন বলেন, গত কয়েক দিন যাবৎ এই এলাকায় তীব্র শীত পড়েছে। শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে বের হয়ে আজ ১০০ টি শীত বস্ত্র বিতরণ করেছি। পর্যায়ক্রমে সাড়া উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

এ সময় মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবি, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম