ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই বিএনপি নেতা কর্মীর কাজঃ কামরুজ্জামান রতন


সাইফুল ইসলাম কামাল, মুন্সিগঞ্জ photo সাইফুল ইসলাম কামাল, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ৪:৫৮

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়  একাধিক মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান  শিক্ষার্থীদের  এবং এলাকার নিম্ন আয়ের  শত শত নারী পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
 সোমবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী  শীতবস্ত্র বিতরণ  কার্যক্রম করেছে উপজেলা বিএনপি  ও সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীবৃন্দ। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির 
 প্রধান অতিথি , মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, কামরুজ্জামান রতন বক্তব্যে বলেন  বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায়  মানুষের পাশে দাঁড়ানোই বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য । নির্দেশনা বাস্তবায়নে  শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে কাজ করছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গজারিয়ার সর্বাধিক  নিম্ন আয়ের  নারী পুরুষ শীত বস্ত্র পাবে।  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, সাবেক ছাত্রনেতা ভিপি রফিকুল ইসলাম মাসুম, যুবদল যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন রুমি, ছাত্রদল সভাপতি জসিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি জসিম,  স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রিফাত প্রধান, বিএনপি নেতা নুরুল আমিন সরকারসহ শত শত  অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা