ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আনোয়ারায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ৩ যুবকের বিরুদ্ধে মামলা


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ২৪-১২-২০২৪ দুপুর ১২:০

আনোয়ারা উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।সোমবার (২৩) ডিসেম্বর রাতে ভুক্তভোগী ছাত্রীর পিতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় জুঁইদন্ডী ইউনিয়নের  ৬ নং ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার আসামীরা হলেন,জুইঁদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আনু মিয়ার পুত্র জমির হোসেন (২৪), মৃত ছৈয়দ নুরের পুত্র দিল মোহাম্মদ  (২৬), মৃত আব্দুর রশিদের পুত্র  মোহাম্মদ ইয়াছিন (৩৩)। পুলিশ আসামীদের গ্রেপ্তারে কয়েকদফা অভিযান চালায় বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদীর মেয়ে ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ে। আসামীরা ভিকটিমকে বিদ্যালয়ে আসা যাওয়ার সময় প্রায়ই উত্যক্ত করত। ঘটনার দিন সন্ধ্যায় ভিকটিমের  মা পাশের বাড়ীতে পড়তে যাওয়া অন্য মেয়েকে আনতে গেলে ভিকটিমকে একা পেয়ে আসামী জামির হোসেন মুখ চেপে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা করে।এসময় ভিকটিমের পরনের কাপড় চোপড় টানাটানি ও শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। অন্য দুই আসামী এসময় এক নং আসামীকে সহায়তা করে।পরে ভিকটিমের চিৎকারে আসামী পালিয়ে যায়।  গতকাল এ ঘটনায় ভূক্তভোগীর পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সেটি মামলা হিসেবে রেকর্ড করেন।

মামলার বাদী বলেন, আমার মেয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় আসামীরা উত্যক্ত করত। ঘটনার দিন তারা সংঘবদ্ধ হয়ে আমার মেয়ের সর্বনাশ করতে যায়। কিন্তু মেয়ের চিৎকারে চেচামেচির কারণে তারা পালিয়ে যায়। আমি আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ মনির হোসেন জানান, এ ঘটনায় মেয়ের বাবার লিখিত অভিযোগ পেয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় আমরা মামলা রেকর্ড করেছি। আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার