তাহফীজুল কুরআন সংস্থার হিফয প্রতিযোগিতায় দারুত তাকওয়া মাদরাসার ০৪ ছাত্রের প্রথম স্থান অর্জন
দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার অধীনে পরিচালিত বাংলাদেশ তাহফীজুল কুরআান সংস্থার উদ্দ্যেগে আয়োজিত ৪৪ তম হিফজ শিক্ষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ০৪ জন ছাত্র প্রথম বিভাগে স্থান অর্জন করেছেন আনোয়ারা উপজেলার বটতলী দারুত তাক্ওয়া লি- তাহ্ফীজিল কুরআনিল কারীম।
গত ২৫ ডিসেম্বর বুধবার থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী জামিয়া পটিয়া মাদরাসা প্রাঙ্গনে এই ৪৪ তম হিফজ শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সনদ প্রদান করা হয়।
এতে প্রথম শাখায় মোঃ মিরাজ,৩০পারা গ্রুপে ৯৭ নম্বার পেয়ে প্রথম বিভাগে বিশেষে উত্তীর্ণ হয়ে বিশেষ প্রতিযোগিতায় ৬ নাম্বারে উত্তীর্ণ হয়েছেন,মোঃ মিসকাত ১৫ পারা গ্রুপে ৮৭ নম্বার পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন,দ্বিতীয় শাখায় মোঃ হামিম ৩০পারা গ্রুপে ৯২ নাম্বার পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন এবং মোঃ আফফান মিয়া ১৫পারা গ্রুপে ৯২ নাম্বার পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে।
এই বিষয়ে দারুত তাকওয়া লি'তাহফিজিল কুরআনিল কারিম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ কামরুদ্দীন বলেন,অত্র মাদরাসার পক্ষ থেকে আমি তাদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং আগামীতেও যাতে আনোয়ারাবাসীর সুনাম অর্জন করতে পারি সে জন্য সকলের নিকট দোয়া ও পরামর্শ কামনা করছি।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন