ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি রংপুর মহানগর নাগরিক কমিটির মানববন্ধন


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ২৮-১২-২০২৪ বিকাল ৬:২৩

জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানিমূলক প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দাবিতে দিয়েছেন রংপুর মহানগর নাগরিক কমিটির নেতৃবৃন্দ। অবিলম্বে গণবিরোধী প্রি-পেইড মিটার স্থাপন বন্ধে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কলেজ রোড সংলগ্ন নেসকো ভবনের সামনে রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেয়া হয়।

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- রাজনীতিবিদ আমিন উদ্দিন বিএসসি, এবিএম মসিউর রহমান, নূরে আজম দীপু, মেহেদী হাসান তরু, রেদোয়ান ফেরদৌস, অ্যাডভোকেট নরেশ চন্দ্র সরকার, সমাজকর্মী স্বপন চন্দ্র রায়, কবি ও লেখক আহমেদ মওদুদ, শ্রমিক অধিকার আন্দোলনের সংগঠক সবুজ রায়, নিপীড়ন বিরোধী নারীমঞ্চের সংগঠক সুলতানা আক্তার প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, বিদ্যুৎ গ্রাহকদের মতামতকে তোয়াক্কা না করে স্বেচ্ছাচারি কায়দায় নেসকো কর্তৃপক্ষ রংপুরে প্রিপেইড মিটার স্থাপন অব্যাহত রেখেছে। প্রিপেইড মিটার পদ্ধতিতে গ্রাহকদের আগাম টাকা দিয়ে বিদ্যুৎ ক্রয় করতে হবে। যতক্ষণ প্রিপেইড কার্ডে টাকা থাকবে ততক্ষণ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। যা সেবামূলক প্রতিষ্ঠানের ধারণার সাথে সংগতিপূর্ণ নয়। এই প্রিপেইড মিটার গ্রাহকদের নতুন করে হয়রানি ও দুর্ভোগ সৃষ্টি করবে।

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে দফায় দফায় বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি করা হয়েছিল। রেন্টাল-কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। যার খেসারত জনগণকে এখনো দিতে হচ্ছে। সারা দেশের মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার আওতায় নিয়ে আসার দায়িত্ব রাষ্ট্রের। অথচ সেটির পরিবর্তে একের পর এক গণবিরোধি সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। গণশুনানি ব্যতিত নেসকো কর্তৃপক্ষ একতরফা ভাবে এ ধরনের পদক্ষেপ নিতে পারে না। ডিমান্ড চার্জ ও সার্ভিস চার্জের নামে বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়। এসব বন্ধ করতে হবে।

গণবিরোধি প্রিপেইড মিটার স্থাপন বন্ধে সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টাকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। না হলে আগামীতে রংপুরবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। এর আগে গত ২৬ ডিসেম্বর বিদ্যুৎ গ্রাহক স্বার্থরক্ষা কমিটি এবং সাধারণ বিদ্যুৎ গ্রাহক পৃথক ভাবে মানববন্ধন করে। গ্রাহকদের স্বার্থরক্ষায় ৪ দফা দাবি উপস্থাপন করে গত ১৭ ডিসেম্বর নেসকোর প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সেসময়  জানুয়ারির প্রথম সপ্তাহে গণশুনানির আশ্বাস দিলেও তার আগেই প্রিপেইড মিটার সংযোগ স্থাপন শুরু করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

T.A.S / T.A.S

দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক