আনোয়ারায় সিআইপি নেছার উদ্দিনকে বিএনপি’র গণসংবর্ধনা
আনোয়ারায় উপজেলার হাইলধর ইউনিয়নের সন্তান প্রবাসী মুহাম্মদ নেছার উদ্দিন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মনোনীত হওয়ায় হাইলধর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার (২৭) ডিসেম্বর সন্ধ্যায় হাইলধর পীরখাইন আশরাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এসময় আনোয়ারা উপজেলা বিএনপি'র সিনিয়র সদস্য এস এম মোজাম্মেল হকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন, সংবর্ধিত অতিথি ছিলেন সিআইপি মুহাম্মদ নেছার উদ্দিন।
আহবায়ক কমিটির সদস্য মোস্তাক আহমদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক সরওয়ার হোসেন মাসুদ, সদস্য আবুল কাশেম, রফিক ডিলার, দিল মুহাম্মদ মঞ্জু, আবুল মনসুর, আবু সালেহ, জাহেদুল ইসলামখান হেলাল, মামুন খাঁন, গনসংবর্ধনা কমিটির আহ্বায়ক মোঃ ইউছুফ, সদস্য সচিব মোঃ নিজামুদ্দিন, মোঃ আমিন, আব্দুল মান্নান, বাবুল সাওদাগর, মাসুদ, মোজাহের, মুসা মেম্বার, উপজেলা যুবদল নেতা নুরুল কবির রানা, মোকাররম, বেলাল, শোয়েব, সালাউদ্দিন আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ হাসান, শামসুল ইসলাম, দস্তগীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন জুয়েল, জাহেদুল ইসলাম শাহাদাত, নাদিম অনিক, হান্নান, সোহেল, আরিফ, মেজবাহ, তৌহিদ, আলফাজ, এরফান, তারেক, আশিক, আনোয়ারা কলেজ ছাত্রদল নেতা বোরহান, মো.শফিউল, মো.আরফাত, মো.তারেক, বটতলী কলেজ ছাত্রদল নেতা তারেক ও মো.আশিক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বিএনপি গণমানুষের দল, দেশের ক্রান্তিলগ্নে বিএনপি বারবার হাল ধরেছে। মানুষের ভালবাসা নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের মানুষকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। গুনিজনকে মূল্যায় করে বলেই বিএনপি মানুষের মনে স্থান করে নিয়েছে।
সিআইপি নির্বাচিত হয়ে নিজ গ্রামে সংবর্ধিত হয়ে গ্রামের সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া কামনা করেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী