ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

গজারিয়ায় অবাধে খোলা বোতলে চলছে অকটেন বিক্রি


সাইফুল ইসলাম কামাল, মুন্সিগঞ্জ photo সাইফুল ইসলাম কামাল, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ৩০-১২-২০২৪ বিকাল ৫:৩৫

গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম সংলগ্ন  পেট্রোলিয়াম পাম্প   কেন্দ্রে   আইন অমান্য করে খোলা বোতলে  অবাধে বিক্রি হচ্ছে শতশত লিটার অকটেন।

সোমবার ৩০ অক্টোবর বিকাল ৪ ঘটিকার সময়  মহাসড়ক সংলগ্ন আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায়  জে এম আই পাম্পে  একটি মাইক্রোবাসের ভিতরে  থাকা খোলা কনটেইনে অকটেন  বিক্রি করতে দেখা গেছে।

সরজমিনে দেখা যায়  মাইক্রোবাসের ভিতরে  বসে থাকা সাদা পোশাক এক যুবক  খালি বোতলে ভর্তি করে  নিচ্ছে অকটেন। সংবাদকর্মীরা তার পরিচয় জানতে চাইলে নাম না বলে  পাম্পের লোকের সাথে কথা বলতে বলেন। জে এম আই কোম্পানির পাম্পে  নিযুক্ত শ্রমিক আব্দুর রহিম জানান  কয়েকদিন পর পর এভাবে  অকটেন নিচ্ছে খাতনামা একটি  কোম্পানির লোক।  খোলা কন্টেইনারে অকটেন বিক্রি করা অনুমতি বিষয়ে বলেন অফিস থেকে অর্ডার দেয়া আছে। আপনারা অফিসের সাথে কথা বলেন। জেএমআই পাম্প ম্যানেজার   বেলাল জানান লোক চিনা জানা হলে  বিক্রি করা যায়। গজারিয়া থানা থেকে বলা আছে কোম্পানির কাছে বিক্রি করা যাবে। এ বিষয়ে আমাদের কাছে লিখিত কোন অনুমতি নেই।  

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপণন বিভাগের  নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচিব জানান  খোলা বাজারে  অকটেন বিক্রি করা সম্পূর্ণ  বেআইনি। তিনি আরও জানান উপজেলা  নির্বাহী কর্মকর্তা অথবা জেলা প্রশাসক  মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিতে পারেন।গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার জানান  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / T.A.S

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা