ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রংপুরে চলন্ত রিকসার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ৪-৯-২০২১ দুপুর ৪:৫৩

রংপুর মহানগরীর বাংলাদেশ ব্যাংকসংলগ্ন আরডিআরএস মোড়ে একটি চলন্ত রিকসার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে হাওয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালের দায়িত্বে থাকা রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার ভ্যানিটিব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, হাওয়াা বেগম ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের মীরহাজীরবাগ (বাসা নং-২২৯) গেণ্ডারিয়া, শ্যামপুর এলাকার মনসুর আলী সরকার ও ফিরোজা খাতুনের মেয়ে।

স্থানীয়রা জানান, হাওয়া বেগম ব্যাটারিচালিত একটি রিকসায় করে বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে আরডিআরএস মোড়ে পৌঁছলে চলন্ত রিকসার চাকায় ওড়না পেঁচিয়ে গেলে তিনি সড়কে ছিটকে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম