ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহের শেষে শৈত্যপ্রবাহের সম্ভাবনা, উত্তরাঞ্চলে ফের বাড়বে শীত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১-২০২৫ দুপুর ১:৩৭

চলতি সপ্তাহের শেষ দিকে একটি স্বল্পসময়ের শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে। যার সময়কাল হতে পারে ৩ দিন। এটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যভাগে প্রভাব ফেলবে। আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সোমবার (৬ জানুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান।

তিনি বলেন, এখন পর্যন্ত পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৯, ১০, ১১ জানুয়ারি ৩ দিন অথবা ১২ জানুয়ারিসহ মোট ৪ দিন স্বল্পকালীন একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের হতে পারে। এর বেশিরভাগ প্রভাব পড়বে উত্তর-পশ্চিমাঞ্চলে। তবে মধ্যাঞ্চলেও মৃদু প্রভাব পড়তে পারে। কিছু কিছু জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনাও রয়েছে।

এই আবহাওয়াবিদ আরও বলেন, শীতকালে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ার ফলে সৃষ্ট প্রাকৃতিক অবস্থাকেই আমরা শৈত্যপ্রবাহ বলে থাকি। এটি মূলত, শীত মৌসুমের একটি আবহাওয়াগত বৈশিষ্ট্য, যা নির্দিষ্ট অঞ্চলে তীব্র শীতল পরিস্থিতি সৃষ্টি করে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মতে, যখন সর্বনিম্ন তাপমাত্রা ৮–১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তখন সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬–৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটিকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সেটিকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে, ৯-১১ জানুয়ারি মাঝারি শৈত্যপ্রবাহের পর ফের ১৫-১৭ জানুয়ারি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটির প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন বলেন, ১১ জানুয়ারির পর ১২-১৪ তারিখ পর্যন্ত বিরতি দিয়ে আবার ৩ দিনের আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আমরা ধারণা করছি, তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না। প্রধান প্রভাব পড়বে উত্তর ও পশ্চিমাঞ্চলে। ঢাকা, চট্টগ্রাম, বরিশালে এর প্রভাব পড়পে না। তবে ময়মনসিংহ ও সিলেটের কিছু অংশে শীত জেঁকে বসতে পারে বলেও জানান তিনি।

এর আগে, আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দু-একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এতে আরও বলা হয়েছে, ১০ জানুয়ারির কাছাকাছি সময়ে দেশে শৈত্যপ্রবাহ আসার আশঙ্কা বেশি। ৮ ও ৯ জানুয়ারি দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। ৯ বা ১০ জানুয়ারি দেশের কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলেও দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ