ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বিচারক নিয়ে অবমাননাকর মন্তব্য: পিপির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১-২০২৫ দুপুর ১:৫৪

আদালত ঘেরাওয়ের হুমকি এবং নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন নওগাঁর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো.  রফিকুল ইসলাম।

সোমবার (৬ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

গত ১৮ ডিসেম্বর আদালত ঘেরাওয়ের হুমকি এবং নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো. রফিকুল ইসলামকে তলব করেন হাইকোর্ট।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুলসহ এ আদেশ দেন।এর আগে রেজিস্ট্রার জেনারেল বরাবর ‘বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, নওগাঁ কর্তৃক প্রকাশ্যে নওগাঁ ম্যাজিস্ট্রেটি তথা বিচার বিভাগ নিয়ে আদালত অবমাননাকর বক্তব্য প্রসঙ্গে’ শীর্ষক একটি আবেদন পাঠান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম। এতে প্রতি স্বাক্ষর করেন ৭ জন ম্যাজিস্ট্রেট।  

পরে আবেদনটি প্রধান বিচারপতির নজরে আনা হলে আদালত অবমাননা সংশ্লিষ্ট বেঞ্চে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সে অনুসারে সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করা হলে আদালত আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। 

এমএসএম / এমএসএম

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর