ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মুন্সীগঞ্জে সেতু থেকে লাফিয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু


সাইফুল ইসলাম কামাল, মুন্সিগঞ্জ photo সাইফুল ইসলাম কামাল, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ৭-১-২০২৫ বিকাল ৫:১২

মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর সেতু থেকে লাফ দিয়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। উপর থেকে লাফিয়ে নিচে সড়কে পড়ার পরও ওই যুবক বেশ কিছুক্ষণ বেঁচে ছিলেন। কিন্তু তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে উদ্যোগী দেখা যায়নি ঘটনাস্থলে থাকা কাউকে।

উল্টো প্রাণ থাকা যুবককে ছটফট করতে দেখা গেছে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন ব্যক্তি ওই যুবককে ঘিরে মৃত্যু যন্ত্রণার দৃশ্য মোবাইলে ধারণ করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে বাংলাদেশ- চীন মৈত্রী সেতুর (মুক্তারপুর সেতু) মুন্সীগঞ্জ অংশের ধলেশ্বরী নদীতীরে মুক্তারপুর-রিকাবীবাজার সড়কের উপর এক যুবককে পায়ের জুতা খুলে সেতু থেকে লাফিয়ে পড়তে দেখা যায়। নিচে পড়ার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তার।

স্থানীয় কয়েকজন অভিযোগ করে জানান, ঘটনার সাথে সাথে জাতীয় হেল্পলাইন নাম্বার ৯৯৯-এ কল করলেও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে সে খবর পৌঁছায় দুই ঘন্টা পর দুপুর ১২ টায়। অথচ ঘটনাস্থল থেকে থানার দুরত্ব মাত্র ৩ কিলোমিটার। 

এরপর থানা পুলিশ না আসায় দুপুর ১২টার দিকে মরদেহটি সড়ক থেকে স্থানীয়রা তুলে নিয়ে ভ্যানে করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, '৯৯৯ থেকে তথ্য পেয়ে দুপুর ১২টার দিকে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় একজন সাংবাদিক জানান মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

ওসি বলেন, 'মৃত ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তার পরিচয় শনাক্তের পাশাপাশি প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।'

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা