তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” স্লোগান সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে অরনখোলা ইউনিয়ন পরিষদ আয়োজিত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ই জানুয়ারী) সকাল ১১ টায় মধুপুর উপজেলার অরনখোলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাকরাইদ উচ্চ বিদ্যালয় মাঠে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় মধুপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও অরনখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক শারমিন সুলতানা সুমি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন।
কাকরাইদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ পারভেজ এর সঞ্চালনায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালায় আলোচনা করেন কাকরাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, অরনখোলা ও বেরিবাইদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবুল কায়সার, টেলকী মুসলেহ উদ্দীন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফিলিপ মৃ, অরনখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রবির কুমার বর্মন, জাতীয় নাগরিক কমিটি মধুপুর শাখার সদস্য সবুজ মিয়া, মাজহারুল ইসলাম প্রমুখ।
এ কর্মশালায় ভুটিয়া উচ্চ বিদ্যালয়, জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়, টেলকী মুসলেহ উদ্দীন চৌধুরী উচ্চ বিদ্যালয়, জলছত্র দাখিল মাদরাসার ও কাকরাইদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত