ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

সিজেএফডি’র নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লায় ডিসির বাসভবনে ছেলেসহ সাংবাদিককে নাজেহাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১-২০২৫ বিকাল ৬:১

সম্প্রতি দৈনিক ইনকিলাবের সাবেক কুমিল্লা জেলা প্রতিনিধি এবং বর্তমানে সাপ্তাহিক গোমেতি সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক মোবারক হোসেনের ৮ম শ্রেণী পড়ুয়া কিশোর ছেলে তাহসিন রাহমান গাছ (ইনডোর প্ল্যান্ট) ও পত্রিকা উপহার দিতে জেলা প্রশাসকের বাসভবনে যাওয়ায় তাকে আটকে রেখে তার বাবাকে খবর দিয়ে এনে ছবি তুলে রেখে এনডিসিকে দিয়ে শাসিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) আমিরুল কায়সার। এ ঘটনায় স্থানীয়ভাবে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ঢাকাস্থ কুমিল্লা সাংবাতিক ফোরামের দপ্তর সম্পাদক মনির আহমাদ জারিফ স্বাক্ষারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)। সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন এক বিবৃতিতে বলেন, গাছ উপহার দিতে যাওয়ায় তাহসিনের সঙ্গে এমন ভয়ভীতি প্রদর্শনমূলক আচরণ যেমন তার কিশোর মনে নেতিবাচক প্রভাব ফেলেছে, তেমনি একজন সিনিয়র সাংবাদিক জেনেও অপরাধী বিবেচনায় মোবারক হোসেনের ছবি তুলে রাখা চরম ধৃষ্টতা। জুলাই বিপ্লবের পর আমরা আশা করেছিলাম ডিসিদের আচরণে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু আমরা আশাহত। 
তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রাখা এই কিশোর স্কাউট তাহসিন রহমান সরকারকে সহায়তায় ১৫ দিন রাস্তায় ট্রাফিকের কাজও করেছে। এই ঘটনায় তাহসিনের মতো দেশের অসংখ্য ছাত্র-তরুণের মনে আমলাদের সম্পর্কে একটি নেতিবাচক বার্তা যেমন গিয়েছে, তেমনি কুমিল্লাসহ দেশের আপামর জনসাধারণের মধ্যে ওই ডিসিকে প্রত্যাহারের দাবিও উঠেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে সারাদেশের জেলা প্রশাসকদের আরও সতর্কতার সঙ্গে কাজ করার অনুরোধ করছি।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি