মাঝ নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষ, নিহত বেড়ে ৩
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এর আগে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হলেও এখন দুই স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন গজারিয়ার নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাহাবুব আলম।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, গুয়াগাছিয়া ইউনিয়নের মামুন ব্যাপারির ছেলে অদুদ বেপারী (৩৫) এবং একই এলাকার মো. বাবুল (৩৮)। অপর নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশ জানান, অন্ধকার এবং কুয়াশার কারণে একটি স্পিডবোট অন্যটিকে দেখতে না পাওয়ায় স্পিডবোট দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ও জেলেরা সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে যায়। সংবাদ পেয়ে নৌপুলিশও ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার বলেন, রাত পৌনে ১০টার দিকে তিনজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুজন মৃত ছিলেন। আবদুল হালীম (৩৪) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.মাহাবুব আলম বলেন, ধারণা করা হচ্ছে রাতে কুয়াশার কারণে দুটি স্পিডবোট চলাচলের সময় একটি আরেকটিকে দেখতে পায়নি। এ ঘটনায় তিনজন মারা গেছে। তবে স্পিডবোট দুটি রাতে এখানে কোথা থেকে এসেছে তা বিস্তারিত জানা যায়নি।
Aminur / Aminur
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ