ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

চিন্ময় ইস্যুতে চট্টগ্রাম আদালতে হামলা, ৬৫ আইনজীবীর জামিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১-২০২৫ দুপুর ১:৫

বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিলের জেরে চট্টগ্রাম আদালতে হামলার মামলায় ৬৫ আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত। এর আগে তারা চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন।

তাদের আত্মসমর্পণ ও জামিনের ঘটনাটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা হয় গত বছরের ২৭ নভেম্বর। এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১ হাজার ৪০০ জনকে আসামি করা হয়।

নগরের কোতোয়ালি থানায় এসব মামলা দায়ের করে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০ থেকে ৭০০ জন, রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জন এবং কোতোয়ালি মোড়ের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় পুলিশে সঙ্গে সংঘর্ষ হয় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ অন্তত ৩৭ জন আহত হন। 

এমএসএম / এমএসএম

হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনুসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন

ল’রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন, সম্পাদক মুন্না

জুলাই নিয়ে কটূক্তি : শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি

৩২ হাজার সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল

নতুন মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: রায়ের আগে ট্রাইব্যুনালে আসামি চঞ্চল

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারনা, আইনজীবী শফিক নজরুল রিমান্ডে