মধুপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে, সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ই জানুয়ারী) বিকালে বেরিবাইদ এলাকার বৈরাগী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আর্শেদ আলী'র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার।
বেরিবাইদ ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফরহাদ হোসেন তরফদার, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু সাইদ, বেরিবাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি কাবিল উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মহির উদ্দিন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক খলিলুর রহমান প্রমূখ।
কৃষিনির্ভর বাংলাদেশ এবং কৃষি রফতানি নির্ভর বাংলাদেশ গড়তে তারেক রহমানের ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ বার্তাটি কৃষকদের মাঝে পৌঁছে দেন মধুপুর উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার।
সমাবেশে উপস্থিত কৃষকগণ, সময়মতো সার, বীজ না পাওয়াসহ বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন এবং কৃষকের সন্তানকে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি চাকরি দেয়া এবং ঋণ দিয়ে বিদেশে পাঠানোর দাবি করেন। এসময় বিএনপি নেতারা বলেন কৃষকের সমস্যা নিয়ে কেন্দ্রের সাথে আলোচনা করবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের সকল সমস্যা সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার