ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ফাইজারের টিকা প্রয়োগ আগামী সপ্তাহ থেকে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৬-২০২১ সকাল ৯:৩৩

দেশে আগামী সপ্তাহের শেষ থেকে ফাইজার-বায়োএনটেকের টিকার প্রয়োগ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, যেহেতু টিকার পরিমাণ অনেক কম, আগে থেকেই যারা টিকার জন্য নিবন্ধন করেছেন তাদেরকে এই টিকা দেওয়া হবে।

ডা. নাজমুল জানান, অতি শীতল তাপমাত্রায় রাখা হয় বলে ফাইজারের টিকা দেওয়ার আগে সক্রিয় টিকায় রূপান্তর করতে ডাইলুয়েটের প্রয়োজন হয়। কোভ্যাক্স থেকে আগামী ৭ জুন বাংলাদেশে এই ডাইলুয়েটর এসে পৌঁছানোর কথা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরপর বাকি আনুষ্ঠানিকতা শেষে আমরা আশা করছি আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই টিকা প্রয়োগ শুরু হবে।

টিকাদান কেন্দ্রের বিষয়ে ডা. নাজমুল বলেন, টিকাদান কেন্দ্রের জন্য অনেকগুলো হাসপাতাল বিবেচনায় আছে। চূড়ান্ত বিবেচনায় টিকা যেখানে রাখা হয়েছে, সেখান থেকে কেন্দ্রের দূরত্ব, সেখানকার লোকবল এবং অন্যান্য বিষয় বিবেচনা করা হবে।

সোমবার রাতে কোভ্যাক্স থেকে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায়। এটি দেশে পৌঁছানো তৃতীয় কোম্পানির টিকা। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার কোভিশিল্ড এবং চীনের সিনোফার্মের টিকা দেশে প্রয়োগ শুরু হয়েছে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড বা সিনোফার্মের তৈরি টিকার মতোই ফাইজার-বায়োএনটেকের টিকাও নিতে হবে দুই ডোজ করে। প্রথম ডোজ দেওয়ার ৩ থেকে ৪ সপ্তাহ পর দিতে হবে দ্বিতীয় ডোজ।

বাংলাদেশে করোনার গণটিকাদান কর্মসূচি শুরু হয় গত ফেব্রুয়ারি মাসে। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা দিয়ে এ কর্মসূচি শুরু হয়। সেরাম থেকে তিন কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছিল বেক্সিমকো ফার্মা। চুক্তি অনুযায়ী আগামী জুন পর্যন্ত প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা সরবরাহের কথা থাকলেও মাত্র ৭০ লাখ ডোজ সরবরাহ করে সেরাম। ভারতের করোনা পরিস্থিতির অবনতি হলে গত মার্চ থেকে টিকা রপ্তানি বন্ধ করে দেয় সেরাম। সংকট কাটাতে এরই মধ্যে রাশিয়া ও চীনের টিকার অনুমোদন দিয়েছে সরকার।

প্রীতি / প্রীতি

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত

২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ এবার কতটা শক্তিশালী হবে, ৩ নম্বর সতর্কতা

আজ বিশ্ব হাতি দিবস

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

নারীদের পিছিয়ে রেখে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়: ডিসি ফরিদা