ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

রেস্তোরাঁয় ভ্যাট ফিরছে আগের হারে, কমতে পারে ইন্টারনেট-ওষুধেও


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ১২:৫১

হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টান্ন ভান্ডারে ভ্যাট কমিয়ে আগের মতো করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে আজ বৃহস্পতিবার বা আগামী রোববার আদেশ জারি করবে এনবিআর।

এছাড়া ওষুধ ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ব্যবসায় ভ্যাটের হার কমতে পারে। এনবিআরের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৯ জানুয়ারি ফল, বিস্কুটসহ শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর। হোটেল ও রেস্তোরাঁ সেবায় ১০ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। আগে ভ্যাটের হার ছিল ৫ শতাংশ। এই খাতে তিনগুণ ভ্যাট বাড়ায় এনবিআর। মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি ও মিষ্টিজাত পণ্যে ভ্যাট ৭ দশমিক ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়।

এছাড়া ইন্টারনেট সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়। এই সেবায় আগে কোনো সম্পূরক শুল্ক ছিল না। অন্যদিকে ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ২ দশমিক ৪ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয়।

হোটেল-রেস্তোরাঁয় ভ্যাটের হার বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। এ সিদ্ধান্ত থেকে সরে না এলে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধেরও হুমকি দেয় তারা। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত বৃহস্পতিবার এনবিআর ভবনের সামনে বিশাল মানববন্ধনও করে তারা।

 এনবিআর সূত্রে জানা গেছে, রেস্তোরাঁ খাতে ভ্যাটের হার আগের মতো ৫ শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানতে চাইলে এনবিআরের দ্বিতীয় সচিব বদরুজ্জামান মুন্সী বৃহস্পতিবার বলেন, ভ্যাট সংক্রান্ত অর্ডিন্যান্সের মাধ্যমে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে ১০ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। সরকার এই সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এনেছে। এ খাতের ভ্যাট পুনরায় পাঁচ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মোতাবেক রাজস্ব বোর্ড কার্যক্রম গ্রহণ করেছে। আশা করছি আজ অথবা রোববারের মধ্যে জারি হবে।

তিনি বলেন, ‘গতকাল আমরা রেস্তোরাঁ মালিক সমিতিকে চিঠি দিয়ে জানিয়েছিলাম সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করবো। আরও গুরুত্বপূর্ণ কয়েকটি পণ্যের বিষয়ে আলাপ-আলোচনা চলছে। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি।’

এনবিআরের সংশ্লিষ্ট বিভাগের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, রেস্তোরাঁসহ তিন খাতের প্রতিনিধিরা তাদের যৌক্তিকতা তুলে ধরে আমাদের চিঠি পাঠিয়েছেন। জনগুরুত্ব বিবেচনা করে এসব খাতের আরোপিত বা বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার বা কমানোর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

বুধবার (১৫ জানুয়ারি) এনবিআরের ভ্যাট পলিসি বিভাগের প্রথম সচিব মো. মশিউর রহমানের সই করা একটি চিঠি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতিতে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ‌‘রেস্তোরাঁ মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে এ খাতের ভ্যাট হার পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ওষুধ খাতের উদ্যোক্তারাও এই ভ্যাট কমানোর জন্য এনবিআরকে চিঠি পাঠিয়েছে। ওষুধ খাতে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওষুধ শিল্প সমিতি।

এমএসএম / এমএসএম

এফইআরবির নতুন চেয়ারম্যান আজিজ নির্বাহী পরিচালক সিরাজ

তৈরি পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলার করতে নতুন সরকারের সহযোগিতা চান মালিকেরা

নীতি সুদহার অপরিবর্তিত, বাড়ানো হয়েছে বিনিয়োগ লক্ষ্য

চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ

বিমানের নতুন এমডি হুমায়রা

ভোটের আগে চাঙা রেমিট্যান্স, জানুয়ারিতে এলো ৩.১৭ বিলিয়ন ডলার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

বেশি দামে তেল বিক্রির প্রস্তাবে তোপের মুখে বিপিসি

মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা: গভর্নর

বিডা-বেজা-বেপজাসহ ৬ প্রতিষ্ঠান একীভূতকরণ হচ্ছে

কমানোর ১২ ঘণ্টার মধ্যেই বেড়ে ২ লাখ ৫৫ হাজার ছাড়াল সোনার দাম

শীত শেষ হওয়ার আগেই চড়া সবজির বাজার

জাপানে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের উদ্যোগ