ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এক শিশুর মানবেতর জীবন-যাপন


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ১:৪৩

জন্মের পর থেকেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশু জুবায়ের হোসেন (৮)। জন্মের ছয় মাস পড়ে নিশ্চিত হয় ছেলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। বাবা সাইদুল ইসলাম স্ত্রী ও জটিল রোগে আক্রান্ত সন্তানকে রেখে পালিয়ে যায়। 

দরিদ্রতা আর অর্থের অভাবে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত  শিশু সঠিক চিকিৎসা করাতে না পেরে মৃত্যুর সাথে লড়াই করছে ৮ বছরের জুবায়ের। তার শরীরে প্রতি মাসে ২ ব্যাগ O+ রক্ত দিতে হয়। প্রয়োজন দ্রুততম সময়ে উন্নত চিকিৎসার। এতে সময়মতো অপারেশন করতে পারলে সুস্থ হতে পারে, প্রায় এক লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন চিকিৎসক। অথচ অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করা মায়ের সেরকম সামর্থ্য নেই। 

এ অবস্থায় আর্থিক সাহায্য প্রয়োজন। একমাত্র শিশু সন্তানকে বাঁচাতে দেশ ও সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন অসহায় পরিবারটি।থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশু জুবায়ের হোসেন এর নানার বাড়ী টাঙ্গাইলের মধুপুর উপজেলা বেরিবাইদ ইউনিয়নের মাগন্তিনগর চৌরাস্তার গ্রামে। মা আরিফা খাতুন ১ ছেলে ও ৬ মাসের ১ মেয়ে।

জুবায়ের হোসেন পারিবারিক সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। তার জন্য একটি অপারেশন লাগবে। 

এরপর নিরুপায় অসহায় পরিবারটি। পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশন সম্পন্ন করতে প্রায় লক্ষাধিক টাকার বেশি খরচ হবে বলে জানান চিকিৎসকেরা। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে সন্তানকে ফিরিয়ে নিয়ে আসেন বাড়িতে। শিশুর এমন অবস্থায় গৃহপরিচারিকা মা'র চোখের সামনে যেন সন্তানের মৃত্যু দেখছেন।  শিশুটির মা আরিফা খাতুন সকালের সময়'কে বলেন, বর্তমানে জুবায়ের বয়স ৮ বছর। আমার ছেলের জন্মগতভাবেই  থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। জন্মের পর থেকেই তার চিকিৎসা করতে করতে নিঃস্ব হয়ে পড়েছি। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। এখন চোখের সামনেই আমার ছেলে দিন দিন বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। এর চেয়ে একজন মায়ের কষ্টের কি থাকতে পারে? তাই সমাজের বিত্তবানদের কাছে আমার সন্তানের চিকিৎসার জন্য সাহায্য চাই।

 হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, তার দ্রুত অপারেশন প্রয়োজন। এই অপারেশনে ব্যয় হবে প্রায় লক্ষাধিক টাকার মতো। যেহেতু তার পরিবারের আর্থিক অবস্থা ভালো না তাই এ অবস্থায় অন্যদের সাহায্য ছাড়া জুবায়ের চিকিৎসা প্রায় অসম্ভব।

মধুপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন বলেন, আসলে এই বিষয়ে তাদেরকে একটা আবেদন জমা দিতে বলেন। দেখি আমি তাদের জন্য কতটুকু কী করতে পারি। সমাজসেবা বরাবর একটি লিখিত আবেদন দিলে আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। তারপরে ৫০ হাজার টাকার একটা অনুদান দেওয়া যাবে তাদেরকে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ