পিরোজপুরে তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড বানেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী দল বিএনপি'র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানার নিজস্ব অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
পিরোজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের ৩০০ শত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক নওশাদ শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম স্বজল, পিরোজপুর জেলা যুবদলের সাবেক সাহিত্য ও প্রকশনা বিষয়ক সম্পাদক মোঃ লিটন শেখ, কলাখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আসাদুজ জামান রিপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি বেল্লাল হোসেন জোমাদ্দার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় পিরোজপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা বলেন , ফ্যাসিস আওয়ামী সরকার উন্নয়নের কথা বলে জনগণের কাছ থেকে কি পরিমান অর্থ লোপাট করেছে তা বাংলাদেশের মানুষ জানে, আমি চেষ্টা করব সাধ্যের মধ্যে থেকে পিছিয়ে পড়া পিরোজপুর পৌরসভা কে পৌরবাসীকে সাথে নিয়ে উন্নয়নের চেষ্টা করা । আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা
আপনাদের যেকোনো সমস্যা সমাধানের আমি আপনাদের খাদেম হয়ে থাকতে চাই । দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পুরো পৌরসভায় শীতবস্ত্র বিতরণ করছি। আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে পিরোজপুরে পৌরসভার উন্নয়ন আরও তরান্বিত হবে।
এমএসএম / এমএসএম
দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন