ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের মালামাল চুরি,আটক ১


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৮-১-২০২৫ দুপুর ৪:৫৭
পটুয়খালীর গলাচিপায় বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের স্টিলের বিভিন্ন মালামাল চুরির সময় হাতেনাতে পুলিশ হানিফ মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের চৌরাস্তা নামক স্থানে চুরির মালামাল নিযে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। 
স্থানীয়রা জানান, গুয়াবাড়িয়া গ্রামের চৌরাস্তা নামক এলাকায় বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের একটি তথ্য সেবা কেন্দ্র রয়েছে। শনিবার সাপ্তাহিক ছুটির কারণে ওই এলাকায় কোন লোকজন ছিল না। এ সুযোগে সকাল ১০টার দিকে হানিফ মোল্লা তথ্য সেবা কেন্দ্রে ঢুকে ভবনের স্টিলের বিভিন্ন মালামাল খুলে অটোভ্যানে নিয়ে যাচ্ছিল। ওই সময় স্থানীয় লোকজন চুরির মালামালসহ হানিফকে দেখে কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে এসআই কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে হানিফকে আটক করে এবং চুরি হওয়া স্টিলের গ্রিল, দরজা-জানালা, চেয়ার, টেবিল জব্দ করে।
বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি। ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের মালামাল চুরির ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  
কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ঝিলন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের মালামালসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার