ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

উদীচী মচমইল সম্মেলনে সভাপতি আফির, সম্পাদক শীতেন্দ্র


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৮-১-২০২৫ বিকাল ৭:১১
 বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মচমইল শাখা, বাগমারা, রাজশাহীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আফির উদ্দিন প্রামানিক'কে সভাপতি, শীতেন্দ্রনাথ প্রামানিক'কে সাধারণ সম্পাদক, ধীরেন্দ্রনাথ প্রামানিক'কে কোষাধ্যক্ষ ও আক্কাস আলী'কে জাতীয় পরিষদ সদস্য করে ১৭ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী কমিটি গরঠিত হয়েছে। 
 
বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের খর্দ্দকৌড় উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সংগঠন পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনের উদ্বোধক ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও রাজশাহী জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দ পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  বিজন সরকার, শুভতডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, খর্দ্দকৌড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সিপিবি বাগমারা উপজেলার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ডুগু ও গাঙ্গোপাড়া তরঙ্গ সঙ্গীত বিদ্যলয়ের পরিচালক সঙ্গীত শিক্ষক আফজাল হোসেন।
 
সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসংগীত, লোকগীতি, আবৃত্তি ও নাটকে মঞ্চ মাতিয়ে রাখেন উদীচীর শিল্পীরা। উদীচী রাজশাহী জেলা সংসদের জুলফিকার আহমেদ গোলাপ'র সংকলন ও সম্পাদনায় "কথামালায় গান ও কবিতা", খালেদা কেয়া'র রচনা ও অজিত কুমার মন্ডল'র নির্দেশনায় নাটক "মব", বিপুল কুমার সরকার'র রচনায় উদীচী মচমইল'র পরিবেশনায় নাটক "গণতান্ত্রের অভিযাত্রী" পরিবেশিত হয়।
 
এসময় উদীচী রাজশাহী জেলা সংসদের সহ-সভাপতি অজিত কুমার মন্ডল ও রতন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা, সহ-সাধারণ সম্পাদক ইশরাত জাহান সাথী, সংগঠন বিষয়ক সম্পাদক সেলিনা বানু, নাট্য বিষয়ক সম্পাদক খালেদা কেয়া, নৃত্য বিষয়ক সম্পাদক শিউলি মার্ডি, দপ্তর বিষয়ক সম্পাদক মাইনুর মুর্শিদ মৃদু প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ