এসএমএস ছাড়াই টিকা নিতে পারবেন প্রসূতিরা
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রসূতি মায়েদের টিকা নিতে কোনো এসএমএস লাগবে না। নিবন্ধনের পর সুবিধাজনক যে কোনো সময় টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন তারা। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
তিনি বলেন, গর্ভবতী মায়েদের টিকা গ্রহণের ক্ষেত্রে আগের নিয়ম পরিবর্তন করে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। এখন থেকে টিকার নিবন্ধনের পর একজন গর্ভবতী নারী এসএমএস না পেলেও পছন্দমতো সময়ে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। গর্ভবতী মায়েদের টিকা গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ কার্ড নিয়ে যেতে হবে। এছাড়া টিকা নেয়ার আগে সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে।
তিনি আরো বলেন, ৭ সেপ্টেম্বর থেকে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ শুরু হবে। এক্ষেত্রে প্রথম ডোজের টিকা যে কেন্দ্রে নিয়েছেন, ওই কেন্দ্র গিয়েই দ্বিতীয় ডোজের টিকা নিতে হবে। এক্ষেত্রে অবশ্যই সকলকে টিকা কার্ড নিয়ে আসতে হবে। ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের জন্য ইতোমধ্যেই বিভিন্ন জেলায় পর্যাপ্ত টিকা পৌঁছে দেয়ার চেষ্টা চলছে। আমরা আশা করি আজ-কালের মধ্যেই সকল জায়গায় আমাদের টিকা পৌঁছে যাবে।
ক্যাম্পেইনে প্রথম ডোজের টিকা কার্যক্রম চলবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, দ্বিতীয় ডোজের টিকা ক্যাম্পেইনের সময় আমাদের নিয়মিত টিকাদান কর্মসূচিও চলবে। নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রথম এবং দ্বিতীয় টিকা স্বাস্থ্যকর্মীরা দেবেন।
শামসুল হক বলেন, বিগত সময়ে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে একদিনে আমরা ৩০ লক্ষাধিক মানুষকে টিকা দিয়েছি। নিঃসন্দেহে এটি একটি বিরাট কর্মযজ্ঞ। পূর্বের তুলনায় দ্বিতীয় ডোজের ক্ষেত্রেও আমরা সফলভাবে টিকা কার্যক্রম সম্পন্ন করতে পারব। তবে এক্ষেত্রে যারা টিকা নিতে আসবেন, তারা সবাই যদি সুশৃঙ্খলভাবে টিকা নিতে আসেন, তাহলে কোনো ধরনের সমস্যা হবে না।
জামান / জামান
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ
ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত
সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী
উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির